Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার রাজনীতি নিয়ে সায়ানের গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

এবার রাজনীতি নিয়ে সায়ানের গান

ছবি: সংগৃহীত

Advertisement

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অনৈতিক কিছু দেখলেই সেটার কড়া প্রতিবাদ করেন তিনি। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন সরব ছিলেন, তেমনি বাংলাদেশে জুলাই বিপ্লবেও কথা ও গানে তুলেছিলেন প্রতিবাদের ঝড়। নেমেছিলেন রাজপথেও। 

এবার তিনি ‘এটাই আমার রাজনীতি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সায়ান নিজেই। সংগীতায়োজন করেছেন শুভদীপ মজুমদার। লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন হাসান মাহমুদ সানি। ঘরোয়াভাবে আড়াই বছর আগেই গানটি গিটার বাজিয়ে গেয়েছিলেন এ শিল্পী। 

তবে এবার আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করেছেন। এ গানের কথায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। 

এ প্রসঙ্গে সায়ান বলেন, ‘দেশের নাগরিক হিসাবে আমি রাজনীতি সচেতন। তবে ক্ষমতা থেকে দূরত্বে থাকতে পছন্দ করি। আজীবন ক্ষমতার নজরদারিত্বে থাকতে চাওয়াতেই আমার শিল্পীত্বের কিংবা নাগরিকত্বের সবচেয়ে সচ্ছল সজীব অবস্থান। এগুলোই গানে গানে তুলে ধরেছি।’

Advertisement

ফারজানা ওয়াহিদ সায়ান

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম