Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাবা-মায়ের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে হঠাৎ আলোচনায় সারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

বাবা-মায়ের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে হঠাৎ আলোচনায় সারা

ছবি: সংগৃহীত

Advertisement

অভিনেতা যিশু সেনগুপ্ত টালিউডের শক্তিমান অভিনেতাদের একজন। ক্যারিয়ারে সফল এই অভিনেতার দাম্পত্য জীবনে সম্প্রতি ভাঙনের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাঝেই সুখবর হিসেবে আসছে—বলিউডে পর্দা কাঁপাতে আসছেন যিশুকন্যা সারা সেনগুপ্ত। 

যদিও সারার অভিনয়ে হাতেখড়ি হয়েছে ‘উমা’ সিনেমার মাধ্যমে। সেই সময় যিশুকন্যা অনেকটাই ছোট ছিলেন। কিন্তু এখন পরিণত। বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য হেঁটেছেন মার্জার সরণিতে। পড়াশোনার পাশাপাশি মডেলিং করছেন তিনি। এর মধ্যেই আলোচনায় এসেছেন সারা—খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। এই গোটা প্রক্রিয়ায় তার পথপ্রর্দশক হিসেবে আছেন বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। 

এদিকে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই খবর—ভাইজান সালমান খানই নাকি ত্রাতা হবেন যিশুকন্যার। এখন বলিপাড়ায় এমনই আলোচনা-সমালোচনা চলছে। এবার সেই গুঞ্জনে নীরবতা ভাঙলেন সারা সেনগুপ্ত। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে সারা লিখেছেন—সম্প্রতি কিছু খবর চোখে পড়েছে। তাই কয়েকটা জিনিস স্পষ্ট করতে এলাম। দেখলাম, বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। যদিও ভবিষ্যতে আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনো দিন এটাই সত্যি হবে।

উল্লেখ্য, সারার বাবা-মা বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন । আইনি পথে বিচ্ছেদ হতে চলেছে যিশু-নীলাঞ্জনার। বাড়ি ছেড়ে দিদির সঙ্গে থাকছেন যিশু। আর দুই মেয়েকে নিয়ে সংসার গোচ্ছাছেন নীলাঞ্জনা। এসবের মাঝেই সারার বলিউডে অভিষেকের খবর। যদিও এই গুঞ্জন একেবারে নস্যাৎ করে দিয়েছেন যিশুকন্যা।

Advertisement

যিশু সেনগুপ্ত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম