Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার কপিল শর্মাকে পাকিস্তান থেকে খুনের হুমকি! ফের আতঙ্কে বলিউড

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

এবার কপিল শর্মাকে পাকিস্তান থেকে খুনের হুমকি! ফের আতঙ্কে বলিউড

ছবি: সংগৃহীত

Advertisement

সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়। এবার সরাসরি হত্যার হুমকির বার্তা এলো ভারতের জনপ্রিয় উপস্থাপক ও কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে। 

মুম্বাই পুলিশের সূত্রে একাধিক সূত্রে বরাত দিয়ে ভাতরীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তান থেকে ইমেইল মারফত খুনের হুমকি আসে তার কাছে। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতোমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে। পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়কে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের ওপর নজর রাখছি।’’ এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, এ-ও বলা হয়েছে।

সাইফের ঘটনার পরে এই হুমকিবার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে। গত সপ্তাহে সাইফের বাড়িতে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতিকারী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন নবাব বাড়ীতে।

এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ। সেই রাতে সাইফ বাধা দিতে গেলে তার ওপর চড়াও হন শরিফুল নামে সেই হামলাকারী। ছয়বার ছুরিকাঘাতে রক্তাক্ত করেন অভিনেতাকে। 

Advertisement

বলিউড কপিল শর্মা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম