Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথমবার পডকাস্টে চিত্রনায়ক আলমগীর

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

প্রথমবার পডকাস্টে চিত্রনায়ক আলমগীর

Advertisement

সবাই তাকে বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি বলেন। তবে আমাদের বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা নিজেকে একজন অভিনেতাই ভাবেন। তিনি মনে করেন একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন। 

নতুন খবর হলো বাংলা চলচ্চিত্রের এই চিরসবুজ তারকা প্রথমবারের মতো একটি পডকাস্টে আসছেন। ‘আমি আলমগীর’ শীর্ষক এই শো’তে তিনি দর্শকদের উদ্দেশ্যে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন। তবে প্রথমেই তার সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি। 

এ প্রসংঙ্গে আলমগীর বলেন, আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সম্মান জানাতে চাই।  

রবিবার রাত আটটায় Eye On ফেসবুক পেজ ও Eyes On Studio ইউটিউব চ্যানেলে শো’টির টিজার উন্মুক্ত হয়। ৯ ফেব্রুয়ারি (রবিবার) রাত আটটায় এটির প্রথম পর্ব শুরু হবে।

Advertisement

আলমগীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম