Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বেঙ্গালুরুর রাস্তায় ব্রিটিশ পপতারকার গানে পুলিশের বাধা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

বেঙ্গালুরুর রাস্তায় ব্রিটিশ পপতারকার গানে পুলিশের বাধা

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে অনুষ্ঠান করতে এসেছেন ব্রিটিশ পপতারকা এড শিরান। এর মধ্যেই গান গাওয়া শুরু করে দিয়েছেন তিনি। শনিবার বেঙ্গালুরুতে তিনি কনসার্ট করেন। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেঙ্গালুরুতে দ্বিতীয় অনুষ্ঠান করবেন শিল্পী। তার আগে সকালে চার্চ স্ট্রিটে হঠাৎই ফুটপাথে গান গাইত দেখা যায় তাকে। পরনে সাদা টি-শার্ট, হাফ প্যান্ট আর গিটার নিয়ে মাইক হাতে ‘শেপ অফ ইউ’ গানটি গাইতে শুরু করেন এড শিরান। তার পরেই সেখানে গানপ্রেমীদের ভিড় জমতে শুরু করে। উপস্থিত অনুরাগীরা শিল্পীর গানের সঙ্গে গলা মেলাতে শুরু করেন।

এমন সময় রাস্তায় এড শিরানকে গান গাইতে দেখে বাধা দিল স্থানীয় পুলিশ। হঠাৎ করেই পুলিশ এসে বন্ধ করে দিল তার গান। এমনকি মাইকের তারও খুলে নিল। এরপরও এড শিরানকে খালি গলায় কিছুক্ষণ গান গাইতে শোনা যায়। এমনই ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর তার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিল্পীর ভক্ত-অনুরাগীরা।

ভক্ত-অনুরাগীদের একাংশের দাবি— পুলিশ এডকে চিনতে পারেননি। তাই তারা অনুষ্ঠানে বাধা দেয়। অন্য আরেকটি অংশের দাবি— রাস্তায় অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না। তাই পুলিশ তাদের যথার্থ কাজই করেছে। আবার কেউ কেউ দাবি করেছেন, কোনো শিল্পীকে গান গাইতে এভাবে পুলিশের বাধা দেওয়া উচিত নয়। যদিও এই প্রসঙ্গে এড শিরান নিজে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, গত বছর ভারতে এসে কনসার্টে বিপুল সাড়া পেয়েছিলেন এড শিরান। চলতি বছরেও ভারতে অনুষ্ঠান করতে এসেছেন ব্রিটিশ পপতারকা। অনুষ্ঠানের টিকিট নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বেঙ্গালুরুরের পর শিলং ও দিল্লিতেও কনসার্ট করবেন এ পপতারকা।

Advertisement

পপ ব্রিটিশ এড শিরান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম