Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভালোবাসা দিবসে কী করবেন, জানালেন প্রভা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

ভালোবাসা দিবসে কী করবেন, জানালেন প্রভা

ছবি: সংগৃহীত।

Advertisement

দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। নিজের লাস্যময়ী রূপ আর অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকের হৃদয়ে অল্প সময়েই জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে তার এই বর্ণিল ক্যারিয়ারে চির ধরে বিয়ে একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে। 

গত কয়েক বছরে নিজের সেই ঘটনাটি সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি।

শনিবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন প্রভা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিজের অভিনয়, ক্যারিয়ার প্রসঙ্গে।

কাজের কথা ছাড়াও ব্যাক্তিগত কথা নিয়েও আলোচনা করেন প্রভা। এদিকে আসছে ভালোবাসা দিবস। বছরে বিশেষ এই দিনটি উপলক্ষ্যে আর সাধারণদের মতো নানান পরিকল্পনা থাকে তারকাদেরও। যা নিয়ে অনুরাগীদের আগ্রহও কম না! তাই তো, ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে এ দিন প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী।

ব্যাক্তিগত জীবন নিয়ে প্রভা বলেন, ‘নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি- এসব। একটা সময় যখন প্রথম ইনস্টাগ্রাম খুলেছিলাম, খুব এক্সাইটমেন্ট কাজ করত। যেমন কোথাও গেলে বা সকাল বেলা উঠে কফি খেলে স্টোরি দিতাম। কিন্তু এখন লো লাইফ উপভোগ করছি।’

কথা প্রসঙ্গে ভালোবাসাকে সংজ্ঞায়িতও করলেন প্রভা। বললেন, ‘ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসবো, সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে।’

ভালোবাসা দিবস পালন করেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি যেটা করেছে, ১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) আর ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন!’

কিন্তু কোনটা বেছে নেবেন ফাল্গুন না ভ্যালেন্টাইন্স- সে প্রশ্নের জবাবে প্রভা বললেন, ‘আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।’ 

প্রসঙ্গত, সংশোধিত বাংলা বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হয় ভালোবাসা দিবস। অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি যেটি বাংলা পঞ্জিকায় ১লা ফাল্গুন। তবে আগে এমনটি ছিল না। তখন বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন ছিল ১৩ ফেব্রুয়ারি।

Advertisement

সাদিয়া জাহান প্রভা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম