Logo
Logo
×

Advertisement

বিনোদন

অজয় ১৮ বছর ধরে আমার সঙ্গে কোনো কথা বলেন না: অনুভব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ এএম

অজয় ১৮ বছর ধরে আমার সঙ্গে কোনো কথা বলেন না: অনুভব

Advertisement

বলিউডের ‘আর্টিক্যাল ফিফটিন’খ্যাত পরিচালক অনুভব সিনহার ‘ক্যাশ’ সিনেমায়  গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অজয় দেবগন। সময়টা ছিল ২০০৭ সাল। এটিই ছিল তাদের শেষ সিনেমা। এরপর আর তাদের দুজনের একসঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি। আর সেই সঙ্গে দীর্ঘ ১৮ বছর ধরে পরিচালকের সঙ্গে কোনো কথা হয় না অভিনেতার। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুভব সিনহা জানিয়েছেন, গত ১৮ বছর ধরে তারা একে অপরের সঙ্গে কথা বলেননি। অথচ কোনো ঝগড়া নেই, তবু অজয় আমার সঙ্গে কোনো কথা বলেন না।

তিনি বলেন, আমি যোগাযোগ করার জন্য তাকে দুই-তিনবার মেসেজ দিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। 

তিনি আরও বলেন, আমি নিজেকে বুঝিয়েছি যে, হয়তো তিনি আমার মেসেজ দেখেননি। অবশ্য অজয়কে তার প্রিয় মানুষদের মধ্যে একজন বলেই অভিহিত করেছেন অনুভব। 

পরিচালক বলেন, একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবেও তিনি সবসময় অজয়কে পছন্দ করেন। কোনো বন্ধু বিপদে পড়েছে এই খবর পেলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন অজয়।

Advertisement

অজয় দেবগন অনুভব সিনহা

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম