Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিব-বীরের ছবি দিয়ে নতুন বার্তা দিলেন বুবলী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:৪৭ পিএম

শাকিব-বীরের ছবি দিয়ে নতুন বার্তা দিলেন বুবলী

Advertisement

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকির খানকে সম্প্রতি দেখা যায় তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষ্যে তার সঙ্গে খুনসুটিতে মেতে থাকতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী বুবলী তথা শাকিবের সাবেক স্ত্রী ও বীরের মা।

শেয়ার করা ছবিতে দেখা যায়, বাবা ছেলে বেশ হাসিখুশি ভাবে ধরা দিয়েছেন। জন্মদিনের কেকেও রয়েছে আলাদা এক ছোঁয়া সাদা কালারের বাইক কেক। কেক কেটে বীরকে খাইয়ে দিচ্ছেন শাকিব খান। এখানে যেন তিনি একজন মেগাস্টার না হয়ে বাবার দায়িত্ব পালন করছেন।

এদিকে ছবিগুলো শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বাবা এবং ছেলের ভালোবাসার কোন সীমা নেই।’ ক্যাপশনের সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। 

পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা ছেলেকে অসাধারণ লাগছে সারা জীবন বেঁচে থাকুক এই ভালোবাসার বন্ধন।’ আরেকজনের ভাষ্য, ‘মাশাল্লাহ বাবা ছেলের অসাধারণ মুহূর্ত।’

প্রসঙ্গত,  ২০১৮ সালের শাকিব খান ও শবনম বুবলী ভালোবেসে বিয়ে করেন। এরপর ২০২০ সালে এ তারকা জুটির কোলজুড়ে আসে শেহজাদ খান বীর। বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।

Advertisement

বুবলী শাকির খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম