Logo
Logo
×

Advertisement

বিনোদন

কে কী বলল তাতে আমার কিছুই যায় আসে না: ফারাহ খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম

কে কী বলল তাতে আমার কিছুই যায় আসে না: ফারাহ খান

Advertisement

বলিউডের পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান স্বাভাবিকভাবে গর্ভধারণের সমস্যায় পড়ে আইভিএফের সাহায্য নেওয়ার কথা বলেন। তবে একটা সময় ছিল যখন মাতৃত্বের জন্য আইভিএফের সাহায্য নিলে নারীর দিকে আঙুল তোলা হতো। তাদের কলঙ্কিত করা হতো। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সে বিষয়ে কথা বললেন এ কোরিওগ্রাফার।  যে কিনা নিজেই গর্ভধারণের জন্য আইভিএফের সাহায্য নিয়েছিলেন। সিজার, ডিভা ও অন্যা— বর্তমানে ২ কন্যা ও ১ পুত্রসন্তানের মা ফারাহ খান।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সঞ্চালিকা অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন রেখে বলেন, বহু লোকজন ভাবেন— নারীর স্বাভাবিকভাবে গর্ভধারণের ক্ষমতা নেই। এ ক্ষেত্রে সাধারণত আমাদের সমাজে নারীদের দিকেই আঙুল তোলা হয়। আপনি তো বহু বছর আগেই গর্ভধারণের জন্য আইভিএফের দ্বারস্থ হয়েছিলেন, এই সাহসটা কীভাবে পেয়েছিলেন? কখনো মনে হয়নি, লোকজন এটাকে নিয়ে নানান কথা বলবেন?

উত্তরে ফারাহ খান বলেন, আমি এমন একজন নারী, যে কখনো ভাবে না— লোকে কী বলবে! আমি তো বিয়েই করেছি ৪০ বছর বয়সে। আর শিরীষ (কুন্দের) আমার থেকে ৮ বছরের ছোট। তখন অনেকেই ঠাট্টা করেছিল— এই বিয়ে টিকবে না, চলবে না। তবে আমি ওদের নিয়ে মাথা ঘামাইনি। কারণ যারা আলোচনা করেন, তারা আমার বাড়ি সামলে দিতে আসবেন না। তাই কে কী বলল, তাতে আমার কিছুই যায় আসে না।

এ কোরিওগ্রাফার বলেন, সুতরাং আমি নারীকে এটাই বলি— আইভিএফ খারাপ কিছু নয়। এটা ভালোই, আর অবৈধও নয়, তাই আমি অন্যায় কিছু করিনি। এটা সম্পূর্ণ বৈধ। আর এ কথা প্রত্যেকেরই জানা উচিত যে আপনার বয়স ৪০ বছর বা যাই হোক না কেন, আপনি মা হতে পারেন।’

এ পরিচালক বলেন, ‘আর গর্ভধারণে সমস্যা শুধু নারীর জন্য হয়, এমনটা একেবারেই নয়। অনেক সময় পুরুষেরও দুর্বল/অলস স্পার্ম বা শুক্রাণুর কারণেও সন্তান আসতে সমস্যা হয়। যদিও বহু পুরুষ এ বিষয়টি কোনোভাবেই মানতে চান না। তারা হয়তো ভাবেন— তাদের দিকে আঙুল উঠবে। তবে যারা বিষয়টি নিয়ে প্রকাশ্যেই কথা বলতে দ্বিধা করেন না, তাদের নিয়ে আমি গর্বিত। এটা লজ্জার বা লুকোনোর কিছুই নেই…।’

Advertisement

ফারাহ খান

Advertisement

আরও পড়ুন

ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম