Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘সম্পর্ক আইসক্রিমের মতো’, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম

‘সম্পর্ক আইসক্রিমের মতো’, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়

Advertisement

প্রায় দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনে সম্প্রতি আলাদ হয়েছেন বলিউড ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। তবে তাদের সম্পর্কে ভাঙন ধরলেও, তারা এক অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন বলে জানিয়েছেন। তবে এত কিছুর পরও এড়ানো যায়নি চর্চা। দু’জনের বিচ্ছেদের খবর তাদের অনুরাগীদেরও বেশ হতাশ করেছে। কারণ অনুরাগীরা এই জুটিকে খুবই পছন্দ করতেন। 

প্রেমের ভাঙন নিয়ে এত দিন তামান্না বা বিজয়-কাউকেই খুব একটা কথা বলতে দেখা যায়নি। তবে এবার এক সাক্ষাৎকারে বিজয় এ ব্যাপারে মুখ খুলেছেন।  অভিনেতা যেকোনো সম্পর্কের সব দিক গ্রহণ করার কথা বলেছেন।

সাক্ষাৎকারে বিজয় সম্পর্কে নিয়ে নানা কথা ও তার মতামত প্রকাশ করেছেন। 

তিনি বলেছেন, ‘আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখি থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং তা সঙ্গে নিয়ে এগিয়ে যান।’

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে তামান্না-বিজয়ের ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে। তবে তারা কেন আলাদা হলেন তা এখানো স্পষ্ট নয়। সম্প্রতি রবিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাদের দেখা গেলেও তারা আলাদা আলাদা ভাবে তা উপভোগ করেছেন। বর্তমানে তামান্না এবং বিজয় উভয়েই তাদের কাজ নিয়ে ব্যস্ত।

Advertisement

তামান্না ভাটিয়া বিজয় ভার্মা

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম