Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মঞ্চ থেকে দর্শককে লাথি মেরে নামালেন কার্তিক, কিন্তু কেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম

মঞ্চ থেকে দর্শককে লাথি মেরে নামালেন কার্তিক, কিন্তু কেন?

Advertisement

মিশুক স্বভাবের বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এমনিতে অনুরাগীদের আবদার সব সময় হাসিমুখেই মেটান তিনি। কিন্তু হঠাৎ কী হলো অভিনেতার? একেবারে রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি। মঞ্চে গিটার নিয়ে দিব্যি গান গাইছিলেন। গান গাইতে গাইতেই গিটার ভাঙলেন কার্তিক।

প্রিয় তারকাকে দেখতে মঞ্চ উঠে পড়েন এক অনুরাগী। তাকেও নির্যাতন করলেন। একেবারে লাথি মেরে তাকে মঞ্চ থেকে নামালেন। এরপর নিজে লাফ মেরে নিচে নেমে সোজা হেঁটে বেরিয়ে গেলেন। কিন্তু কেন?

দিন কয়েক ধরে উত্তরবঙ্গে আছেন কার্তিক আরিয়ান। যদিও এখন তিনি সিকিমে। সঙ্গে রয়েছেন আসন্ন সিনেমার নায়িকা শ্রীলীলা। সেখানে জোর কদমে চলছে শুটিং। কার্তিককে দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। রয়েছেন তার অনুরাগীরাও। এর মধ্যেই এমনভাবে মেজাজ হারালেন অভিনেতা! তা-ও আবার নায়িকার সামনে। 

আসলে গোটাটাই হয়েছে চিত্রনাট্যের প্রয়োজনে। হাজার হাজার দর্শকের মাঝে চলছে এই সিনেমার শুটিং। কে কখন কোত্থেকে ভিডিও তুলে পোস্ট করে দিচ্ছেন সামাজিক মাধ্যমে, তা নিয়ন্ত্রণ নেই। সেখান থেকেই ছড়িয়ে পড়েছে একেকটি ভিডিও।

অনুরাগ বসু পরিচালিত এ সিনেমায় ‘রকস্টার’-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। তাই এত মেজাজ।

Advertisement

কার্তিক আরিয়ান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম