Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যাটরিনাকে নিয়ে বেফাঁস মন্তব্য নৃত্যপরিচালকের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম

ক্যাটরিনাকে নিয়ে বেফাঁস মন্তব্য নৃত্যপরিচালকের

ছবি:সংগৃহীত

Advertisement

অভিনয়ের জন্য একাধিকবার সমালোচিত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে বর্তমানে বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের জন্য কটাক্ষের শিকার হলেও ক্যাটরিনার নাচের অনুরাগী অনেকেই। কিন্তু একটা সময়ে নাকি সেটিও পারতেন না অভিনেত্রী। দীর্ঘাঙ্গী ক্যাটরিনার নাচের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার শরীরই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন নৃত্যপরিচালক টের্যান্স লুইস।

ক্যাটরিনার প্রথম সিনেমা ‘বুম’। সেই সময় নাচের কোনো প্রশিক্ষণই ছিল না তার। টের্যান্স বলেন, ক্যাটরিনা কাইফ একটা মেয়ে বটে। মনে আছে— ‘বুম’ সিনেমার পর ওর সঙ্গে একটা অনুষ্ঠান করেছিলাম। দেখেই মনে হয়েছিল— আরে ওর তো দেহের গড়নই ঠিক নেই। নাচতেও পারে না। না আছে চেহারা, না আছে নাচের প্রশিক্ষণ। লম্বা-চওড়া দেহের অধিকারী শুধু।

কিন্তু টের্যান্সের এ ধারণা বদলাতে বেশি সময় লাগেনি। ‘রেস’ সিনেমায় বসকোর পরিচালনায় ‘জারা জারা টাচ মি’ গানে নেচেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন টের্যান্স। বসকোকে তিনি বলেছিলেন— আরে তুমি কী করেছ। অসাধারণ নেচেছে ক্যাটরিনা। এই মেয়েটাকেই আমি দেখেছিলাম! এই মেয়েটারই অমন চেহারার গড়ন ছিল? সত্যিই ক্যাটরিনা প্রবল পরিশ্রমী একজন অভিনেত্রী। ও নিজের চেহারা ও কাজে যেভাবে বদল এনেছে এবং নিজেকে যেভাবে গড়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়।

ক্যাটরিনা সম্পর্কে একবার শেখর সুমনও বলেছিলেন, অভিনেতাদের জীবনের উত্থান-পতন থেকে অনেক কিছু শেখা যায়। ক্যাটরিনা কাইফকেই দেখুন। যখন প্রথম ‘বুম’ সিনেমায় অভিনয় করেছিলেন, তখন তিনি ঠিক করে দাঁড়াতে পারতেন না। সংলাপ বলতে পারতেন না। নাচতেও পারতেন না। আর এখন তাকে দেখুন— ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ কিংবা ‘ধুম ৩’ সিনেমা দেখুন। বলতে পারবেন না, ক্যাটরিনা একই রকম রয়ে গেছেন।

Advertisement

ক্যাটরিনা কাইফ বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম