Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সংগীতে দুই দশকে মিলা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০২:০৪ পিএম

সংগীতে দুই দশকে মিলা

গানের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান মিলা— সংগৃহীত ছবি

Advertisement

জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। যিনি পপ-রক ঘরানার গান দিয়েই বেশি পরিচিতি পেয়েছেন। শ্রোতা-দর্শকদের ভালোবাসায় সিক্ত এ গায়িকা গানে পার করেছেন দুই দশক।

দীর্ঘ এ পথচলায় অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। এখনো গানের ভুবনে তার বিচরণ। মাঝে কিছুদিন গান থেকে দূরে ছিলেন। তবে বেশিদিন আর দূরে থাকতে পারলেন না। গত বছর থেকেই ফের চিরচেনা এ ভুবনেই ফিরে এলেন। শুরু করলেন নতুন উদ্যমে পুরোনো পথে পথচলা। 

দুই দশকের এ সংগীতযাত্রায় মিলা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রোতাদের ভালোবাসার প্রতি। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল শ্রোতা-দর্শক-ভক্ত কখনোই আমাকে ভুলে যাবেন না। দীর্ঘদিন তারা আমাকে যে ভালোবাসায় সিক্ত করেছে, সে ভালোবাসায় আমি এখনো গান গেয়ে যেতে পারছি। তাদের জন্যই ভালো গান দিয়ে এতদূর এসেছি। দীর্ঘ এ পথচলায় অনেক গান গেয়েছি। গান শুধুই বিনোদন নয়, এটা পরিবর্তনের মাধ্যম। আগামী দিনগুলোতেও সেদিকেই এগোতে চাই।’

অনেক দিন দূরে থাকায় যেমন সময় নষ্ট হয়েছে, তেমনি এ বিরতিটাও প্রয়োজন ছিল নতুন উদ্যমে নতুন কিছু করার জন্য। আমি জানি আমার শ্রোতা-দর্শক আমাকে কতটুকু চায়। তারা সব সময় চেয়েছে আমি যেন গানে ফিরি। কিন্তু নিজে থেকে ফেরার তাগিদ অনুভব করছিলাম না।

মিলা ইসলাম, গায়ক

মিলা জানান, দুই দশক উদযাপনের জন্য তেমন কোনো পরিকল্পনা নেই। তবে গানের মানুষ হিসাবে তিনি গানের মধ্য দিয়েই তার এ পথচলা উদ্যাপন করবেন। এদিকে গত বছর থেকেই গানে ফিরেই বেশ ব্যস্ত হয়ে পড়েছেন এ শিল্পী। প্লে-ব্যাকেও ফিরেছেন। আসন্ন ঈদের একটি সিনেমায় গান করেছেন। এ ছাড়া দেশ-বিদেশে স্টেজ শো-ও করছেন। কিছুদিন আগেই সৌদি আরবে শো করেছেন।

আরও পড়ুন

মিলা বলেন, ‘বিদেশে একাধিক শো করেছি। এ ছাড়া দেশের বিভিন্ন টিভি অনুষ্ঠানগুলোতেও অংশ নিচ্ছি। পাশাপাশি নতুন কয়েকটি গান প্রকাশ করেছি, আগামীতেও কিছু নতুন গান আসবে।’ বিভিন্ন কারণে মাঝে কিছু সময় গান থেকে দূরে থেকে সময় নষ্ট হয়েছে বলেই মনে করেন মিলা। আগামীতে আর সময় নষ্ট না করে গানেই ফোকাস বাড়াতে চান বলেও জানান তিনি।

মিলা বলেন, ‘অনেক দিন দূরে থাকায় যেমন সময় নষ্ট হয়েছে, তেমনি এ বিরতিটাও প্রয়োজন ছিল নতুন উদ্যমে নতুন কিছু করার জন্য। আমি জানি আমার শ্রোতা-দর্শক আমাকে কতটুকু চায়। তারা সব সময় চেয়েছে আমি যেন গানে ফিরি। কিন্তু নিজে থেকে ফেরার তাগিদ অনুভব করছিলাম না। জীবনের নানা অনুভুতি, অভিজ্ঞতা ও সংগ্রামকে পাশে ফেলে নতুন উদ্যমে শুরু করতে কিছুটা সময় তো লাগেই। আমিও সেই সময়টা নিয়েছি। অবশেষে নিজের ভেতর থেকেই নতুন গান করার, হাজারও দর্শকের মাঝে স্টেজ শো করার ইচ্ছা জেগেছে। তাই আবার ফেরা।’

Advertisement

মিলা ইসলাম গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম