Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনেমা মুক্তির আগে সমালোচনার মুখে ফারিণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:৩১ পিএম

সিনেমা মুক্তির আগে সমালোচনার মুখে ফারিণ

তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

Advertisement

কুরবানি ঈদে মুক্তি পাবে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সেভাবেই প্রচার-প্রচারণা করছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। এতে ফারিণের সঙ্গে আরও রয়েছেন শরিফুল রাজ ও মোশাররফ করিম। 

সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে। এবারই প্রথম কোনো ফর্মুলা সিনেমায় অভিনয় করলেন তাসনিয়া ফারিণ। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। কিছুদিন পরেই মুক্তি পাবে, দর্শকদেরও আগ্রহ যেন তুঙ্গে। ঠিক এ সময় সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। 

অভিনয়ের পাশাপাশি গানও করে থাকেন তিনি। গত বছর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে তার গাওয়া ‘রঙে রঙে’ গানটি ঝড় তুলেছিল নেটদুনিয়ায়। তবে এবার সেই গানের জন্যই তাকে ট্রলের শিকার হতে হচ্ছে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফারিণের গাওয়া ‘আমি বনফুল গো’ গানের রিলস ভিডিও ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর কণ্ঠে বেসুরো ভাবে কালজয়ী এ গান শুনে ক্ষোভে মেজাজ হারিয়েছেন সংগীতাঙ্গনের অনেকেই। এই ভিডিও শেয়ার করে ফারিণের তুমুল সমালোচনা করেন সংশ্লিষ্টরা। 

প্রণব রায়ের লেখা ‘আমি বনফুল গো’ গানটি সুর করেছেন কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত। প্রথম কণ্ঠ দিয়েছিলেন কানন দেবী। এরপর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম। তার পরিবেশনায় গানটি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম