Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফের বাবা হচ্ছেন আরবাজ, সলজ্জ হাসিতে ধরা দিলেন ৫৭ বছরের অভিনেতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:৩৯ এএম

ফের বাবা হচ্ছেন আরবাজ, সলজ্জ হাসিতে ধরা দিলেন ৫৭ বছরের অভিনেতা

Advertisement

গত কয়েক মাস ধরেই বাতাসে ছিল গুঞ্জন- ফের বাবা হচ্ছেন সালমান খানের ছোট ভাই আরবাজ খান। সম্প্রতি আরবাজের স্ত্রী সুরা খান পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন, সামাজিক মাধ্যমের নজর এড়ায়নি তার স্ফীতোদর। আর বুধবার রাতে রেস্তোরাঁ থেকে খাওয়া-দাওয়া সেরে বেরোনোর সময় সলজ্জ হেসে এক প্রকার সুখবরে সিলমোহর দিলেন স্বয়ং আরবাজ।

ওই রাতে সুরার সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় গিয়েছিলেন আরবাজ। ফেরার সময় তারা মুখোমুখি হয়ে যান পাপারাজ্জিদের। সুরার পরনে ছিল ফুল ছাপা খাটো পোশাক। স্ফীতোদর স্পষ্ট না হলেও তার স্থূলতা চোখে পড়ছিল। এই সময় ছবিশিকারিরা আরবাজকে শুভেচ্ছা জানান। সরাসরি তার উত্তর না দিলেও অভিনেতার চোখে মুখে ছড়িয়ে পড়ে হালকা হাসি। সেই হাসির রেশ ফুটে ওঠে সুরার মুখেও। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

যদিও বেশি বিরক্ত করেননি পাপারাজ্জিরা। দম্পতি গাড়ির দিকে এগোতেই শোনা যায় একজন ছবিশিকারি বলছেন, 

‘আরে যেতে দাও’। ততক্ষণে স্ত্রীকে যত্ন করে গাড়িতে তুলে দিয়েছেন আরবাজ। পিছন ফিরে তিনিও বলেন, ‘আপনারাও যেতে দিন। কোনো কোনো বিষয় বুঝতে হবে তো’। অভিনেতা একপ্রকার বুঝিয়েই দিলেন বিষয়টি নিয়ে বেশি আলোচনা তিনি চাইছেন না। কিন্তু তার অভিব্যক্তিতেই ফুটে উঠেছে ইতিবাচক মনোভাব।

২০২৩ সালের ডিসেম্বরে এক ঘরোয়া অনুষ্ঠানে সুরার সঙ্গে বিয়ে হয় আরবাজের। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গেও রয়েছে অভিনেতার এক পুত্র, আরহান খান। এখন তার বয়স প্রায় ২১ বছর। ২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম