Logo
Logo
×

Advertisement

বিনোদন

মুক্তির প্রথম দিনে কত আয় করল ‘হাউজফুল ৫’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৫:০৬ পিএম

মুক্তির প্রথম দিনে কত আয় করল ‘হাউজফুল ৫’

ছবি: সংগৃহীত

Advertisement

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘হাউজফুল ৫’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। তরুণ মনসুখানি পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (৬ জুন) মুক্তি পেয়েই বিশ্বব্যাপী আয় করেছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি। ব্যবসায়িক দিক দিয়ে এটি অক্ষয় কুমারের নিজস্ব রেকর্ডও ছাড়িয়ে গেছে।

বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, শুধু ভারতে সিনেমাটি প্রথম দিনেই নেট আয় করেছে ২৪ কোটি রুপি, আর মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ৭৫ লাখ রুপি। ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে ১২ কোটি রুপি। তথ্যসূত্র ‘স্যাকনিল্ক’-এর একটি প্রতিবেদন।

সিনেমার বিশাল তারকার তালিকায় রয়েছেন—অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সৌন্দর্য শর্মা ছাড়াও সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তলপড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, চাঙ্কি পান্ডে ও জনি লিভার।

অক্ষয় কুমারের এ বছর মুক্তি পাওয়া অপর দুটি সিনেমা ‘স্কাই ফোর্স’ ও ‘কেসরি চ্যাপ্টার-২’-এর মধ্যে ‘কেসরি-২’ মুক্তির দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি। সে তুলনায় ‘হাউজফুল ৫’ প্রথম দিনের আয়ে অক্ষয়ের আগের সব সিনেমাকে ছাড়িয়ে গেছে।

২০২১ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের সুপারহিট সিনেমা ‘সূর্যবংশী’র প্রথম দিনের আয় ছিল ৩০ কোটি ৫০ লাখ রুপি। এবার সেই রিকর্ডটি ভেঙে দিয়েছে ‘হাউজফুল ৫’। 

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম