Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভূতের কবলে কাজল!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৫২ পিএম

ভূতের কবলে কাজল!

ছবি : সংগৃহীত

Advertisement

এ মুহূর্তে আসন্ন ভৌতিক সিনেমা ‘মা’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি। কিন্তু অভিনেত্রী ভূতের উপস্থিতি অনুভব করেছেন। তাও আবার হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে। 

সম্প্রতি এমনই দাবি করেছেন কাজল। এরপর থেকেই ধেয়ে এসেছে কটাক্ষ। 

সেই সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, রামোজি ফিল্ম সিটি নাকি বিশ্বের অন্যতম ভৌতিক এলাকা।

তার এই মন্তব্যে রীতিমত চটেছেন হায়দরাবাদের মানুষ। অভিনেত্রী বলেন, অনেক সময়ে কোথাও গেলেই বোঝা যায়, কিছু একটা সমস্যা রয়েছে এ জায়গায়। এমন কিছু জায়গায় শুটিং করেছিলাম যে, রাতে ঘুম পর্যন্ত আসেনি। মনে হয়েছিল যেন এখনই এখান থেকে চলে যাই।

এখানেই শেষ নয়; কাজল আরও বলেন, রামোজি ফিল্ম সিটিকে সবচেয়ে ভৌতিক এলাকা বলে মনে করা হয়। তবে আমার ভাগ্য ভালো, আমি নিজে ভৌতিক কিছু দেখিনি। 

এর পরেই তার মন্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করে নেটিজেনদের একাংশ। অনেকেই ‘সস্তার প্রচার’ বলেও দাবি করেছেন কাজলের এ মন্তব্যকে। নেটিজেনরা বলছেন— হাজার হাজার মানুষ এখানে কাজ করেন। কিন্তু কেউ কোনো দিন অস্বাভাবিক কিছু অনুভব করেননি।

একজন তো খোঁচা দিয়ে লিখেছেন— সিনেমার প্রচার ছাড়া এগুলো আর কিছুই নয়। প্রতি বছর এত মানুষ এখানে আসেন, কারো এমন কোনো অভিজ্ঞতা হয়নি। সিনেমা মুক্তির পর কাজল নিজেই জানাবেন, তিনি অলৌকিকে বিষয়ে বিশ্বাসী নন। 

তবে কাজলের পক্ষও নিয়েছেন বেশ কয়েক নেটিজেন। তারা বলেন— কয়েক বছর আগে একই কথা বলেছিলেন তাপসী পান্নু।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম