Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দেশছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৯:৫০ এএম

দেশছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি

ছবি : সংগৃহীত

Advertisement

অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে প্রায় এক বছর। আলোচিত কোনো নতুন কাজ নেই, তবে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কখনোই বাইরে যাননি মাহি। ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি। সব মিলিয়ে তিনি ছিলেন শিরোনামে।

তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনায় এলো তার নাম। নীরবে-নিভৃতে দেশ ছেড়েছেন এই ঢালিউড নায়িকা। গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

বৃহস্পতিবার (১৯ জুন) নিজের ফেসবুকে বিমানের ভেতরকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন, চেকইন ছিল নিউইয়র্ক। স্থিরচিত্রে মাহিয়া মাহিকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেছে। মাহি তার ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

যুক্তরাষ্ট্রে কী উদ্দেশ্যে যাওয়া, সে ব্যাপারে কিছুই বলেননি এই তারকা। সংবাদমাধ্যমকে শুধু জানালেন, যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পর আর যাওয়া হয়নি দেশটিতে। তাই এবার একটু সময় বের করে গেলেন। একমাত্র সন্তান বাংলাদেশে আছে, ঘোরাঘুরি শেষে আবার খুব দ্রুত দেশে ফিরবেন।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্র। নিজের প্রাঞ্জল অভিনয় আর সাবলীল অভিব্যক্তির জন্য খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়।

সম্প্রতি চলচ্চিত্রে অনিয়মিত হলেও আলোচনায় ছিলেন নানা কারণেই। এবার যুক্তরাষ্ট্র সফর ঘিরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। মাহি কি তবে নতুন করে জীবন সাজাতে চলেছেন? ফের কি শুরু হবে নতুন অধ্যায়?

তবে আপাতত এসব প্রশ্নের জবাব সময়ই দেবে। নিউইয়র্কের আকাশে আপাতত একটিই লেখা- ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

Advertisement

মাহিয়া মাহি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম