Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পর্দায়ই আমরা একসঙ্গে থাকব: আরেফিন শুভ প্রসঙ্গে মন্দিরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১১:০৩ পিএম

পর্দায়ই আমরা একসঙ্গে থাকব: আরেফিন শুভ প্রসঙ্গে মন্দিরা

ফাইল ছবি

Advertisement

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রেখেছিলেন। এরপর গত ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নীলচক্র’ প্রশংসিত হয় দর্শকমহলে। জনপ্রিয় হয়ে উঠেন অভিনেত্রী। 

এর আগে ক্যারিয়ারের শুরুতে মন্দিরা জানিয়েছিলেন, তার প্রিয় অভিনেতা আরিফিন শুভ। আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয়মুখে পরিণত হন মন্দিরা।  ভাগ্যক্রমে ‘নীলচক্র’ সিনেমাতেই প্রিয় তারকার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি দর্শকদের মনে ধরেছে মন্দিরা-শুভ জুটির। 

সিনেমা প্রচারের সময়ও এ তারকা জুটির খুনসুটি নজর কাড়ে দর্শকদের। সেই থেকে নানা গুঞ্জন শোনা যায়, তবে পর্দার এই জুটি কি বাস্তবেও এক হতে চলেছেন—এমন প্রশ্ন অনুরাগীদের। এদিকে বিচ্ছেদের পর সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন আরিফিন শুভ। ফলে ‘নীলচক্র’ দেখে অনেক দর্শকের মত এমনটিই। 

এ বিষয়টি নিয়ে সিনেমাপ্রেমীদের মনে যখন নানা জল্পনা, তখনই এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। 

অভিনেত্রী বলেন, ‘আরিফিন শুভ ও মন্দিরাকে দর্শক পর্দায় দেখুক, নানান চরিত্রে দেখুক, উপভোগ করুক—এটাই একজন শিল্পী হিসেবে আমার চাওয়া। বাস্তবজীবন নয়, আমরা এক হব পর্দার গল্পেই।

মন্দিরা বলেন, ‘দর্শকরা আমাদের জুটিকে ভালোবেসেছেন, প্রশংসা করছেন—তাদের ভালোবাসা অবশ্যই আমাদের উৎসাহ দেয়। তবে সেটি বাস্তব নয়, সিনেমার পর্দায়ই আমরা একসঙ্গে থাকব। চাই, পরিচালকরা আমাদের নিয়ে ভালো গল্প তৈরি করুক।

ব্যক্তিজীবন প্রসঙ্গে কোনো কথা বলতে নারাজ অভিনেত্রী বলেন, পার্সোনাল লাইফ, বিয়ে—এসব নিয়ে এখন একদমই ভাবছি না। এসব নিয়ে বেশি কিছু বলতে চাই না।

Advertisement

ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম