Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সন্তানদের কেন আড়ালে রাখছেন আনুশকা?

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:২৯ পিএম

সন্তানদের কেন আড়ালে রাখছেন আনুশকা?

Advertisement

বলিউরে বর্তমান নায়িকাদের মধ্যে অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন। স্বামী সংসার ও সন্তান সামলে ক্যামেরার সামনেও দাঁড়াচ্ছেন। তাদেরই একজন আনুশকা শর্মা। বিয়ে করেছেন ভারতেরই ক্রিকেট তারকা ভিরাট কোহলীকে। আদর করে ভক্তরা তাদের ডাকে ‘বিরুশকা’। 

এই বিরুশকা এখন দুই সন্তানের জনক-জননী। সবাই জানেন তাদের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ওই জানা পর্যন্ত। বাইরের দুনিয়ার কেউ এখনও দেখেন দুই সন্তানের মুখ। 

গ্ল্যামার ওয়ার্ল্ডেই আছেন কোহলি ও অনুশকাা। নিয়মিতই ক্যামেরার সামনে দেখা যায় তাদের। নিজেদের অনুভূতিও প্রকাশ করেন সহাস্যে। কিন্তু সন্তানদের প্রশ্ন আসলেই মুখে কুলুপ এঁটে দেন। ভ্রু কুঁচকে যায়। যেন ভুল প্রশ্ন করেছেন সংবাদকর্মীরা। মূল আনুশকা ও কোহলী তাদের মেয়ে ভামিকা এবং ছেলে অকায়ের মুখ মিডিয়ার সামনে প্রকাশ করতে চান না। 

তাদের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, কোহলী কিছুটা নমনীয় হলেও আনুশকা সন্তানদের মিডিয়ায় মুখ দেখানোর বিষয়ে একরত্তিও ছাড় দিতে রাজি নন। তিনি বাচ্চাদের কোনোরকম ভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে ফেলতে চাননা। প্রশ্ন হলো কতদিন তারা এভাবে সন্তানদের জনসমক্ষ থেকে দূরে রাখবেন?

বিভিন্ন সময় সাক্ষাৎকারে আনুশকা স্পষ্ট বলেছেন, তিনি সন্তানদের সোশ্যাল মিডিয়া ও জনসাধারণের নজর থেকে দূরে রাখবেন। অভিনেত্রী বলেছেন, ‘আমরা চাই না আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই পাবলিক আইডেন্টিটি নিয়ে বড় হোক। আমরা সাধ্যমতো চেষ্টা করবো ক্যামেরার সামনে থেকে তাদের দুরে রাখতে। বড় হলে তারাই সিদ্ধান্ত নেবে, ক্যামেরার সামনে আসতে চায় কী না।’ 

আনুশকা অন্য এক সাক্ষাৎকারে বলেছেন, সন্তানের তারা আলাদা কিছু শেখান না। শেখানোর চেষ্টাও করেন না। নিজেদের মতামত বাচ্চাদের উপর চাপিয়ে দিতে চান না। বাবা মা হিসাবে তারা শুধু টেককেয়ারটুকুই করেন। 

তিনি বলেন, ‘আমি ও ভিরাট বাচ্চাদের সামনে নিজেদের যথেষ্ট সাবলীল রাখার চেষ্টা করি, একে অন্যকে সম্মান করি। আমি চাই তারা আমাদের দেখে শিখুক, কীভাবে ভালো থাকতে হয়, মূল্যবোধ শিখতে হয়। শিশুরা দেখে শেখে, তাই আমরা দৈনন্দিন জীবনে কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করি।’ 

তিনি আরও বলেন, ‘তবে সবসময় নিজেকে সুন্দর দেখাতে বা ভালো আচরণ করতে হবে এমন কোনও কথা নেই। আমাদের সন্তানদের দেখাতে হবে যে আমরা মানুষ, ভুল করতেও পারি।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর কোহলীকে বিয়ে করেন আনুশকা। ২০২১ সালের ১১ জানুয়ারি তাদের ঘরে আসে  হন বিরাট কোহলি কন্যা ভামিকা। ছেলে আকায়ের জন্ম ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি।

Advertisement

আনুশকা শর্মা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম