Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদের পর অভিনেত্রী এষার সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৪১ এএম

বিচ্ছেদের পর অভিনেত্রী এষার সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠতা

ছবি : সংগৃহীত

Advertisement

ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া ও নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচ বছরখানেক হলো আলাদা হয়েছেন। মানুষ হিসেবে হার্দিক বেশি আত্মকেন্দ্রিক। সে কারণেই সম্পর্ক ভেঙেছে বলেই নেটিজেনরা এমনটাই মনে করছেন। এর মধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের গুঞ্জন শোনা যায়, নাতাশাকে ভুলে হার্দিকের নতুন প্রেম চাউর হয়েছে।  কে এই রহস্যময়ী সুন্দরী, তা ধরে ফেলেছেন অনুরাগীরা।

জানা গেছে, নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের ঘনিষ্ঠতা বেড়েছে বলিউড অভিনেত্রী এষা গুপ্তার সঙ্গে। অবশেষে এই প্রেমের গুঞ্জন নিয়ে কথা বললেন অভিনেত্রী। জানালেন এক সময় হার্দিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার, কিন্তু তা কখনো সম্পর্কে পৌঁছায়নি।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এষা গুপ্তা বলেন, বেশ কয়েক মাস আমাদের মধ্যে কথা হয়েছিল। তবে আমি কখনো একে ডেটিং বলব না। হ্যাঁ, আমরা কথা বলতাম, হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু সেটি আর বাস্তব হয়নি। 

অভিনেত্রী বলেন, সময় আর পরিস্থিতির কারণে সম্পর্ক গভীরে যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো তিক্ততাও তৈরি হয়নি।

যদিও বর্তমানে এষা স্পেনে বসবাসকারী ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডসসহ একাধিক অনুষ্ঠানে একসঙ্গে তাদের দেখা গেছে।

উল্লেখ্য, এষা গুপ্তাকে শেষ দেখা যায় ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ সিনেমায় ডিসিপি লক্ষ্মী রাঠির ভূমিকায়। আবার অভিনয় করতে দেখা যেতে পারে ‘হেরাফেরি ৩’ সিনেমায়। যদিও এখনো তা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম