Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দুঃখের আবহে কারিশমাকে জন্মদিনের শুভেচ্ছা কারিনার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:৪২ পিএম

দুঃখের আবহে কারিশমাকে জন্মদিনের শুভেচ্ছা কারিনার

ছবি : সংগৃহীত

Advertisement

এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। সম্প্রতি তিনি সাবেক স্বামীকে হারিয়েছেন। এই দুঃখের আবহে যখন কারিশমার মন ভারাক্রান্ত, ঠিক তখনই দিদির মন ভালো করতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বোন অভিনেত্রী কারিনা কাপুর খান। শুধু তাই নয়, কঠিন সময় দিদির পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন অভিনেত্রী।

গতকাল বুধবার (২৫ জুন) ৫১ বছরে পদার্পণ করলেন কারিশমা কাপুর। তবে এ বছর নায়িকার জন্মদিনটি নিয়ে কোনো হইহুল্লোড় ছিল না কাপুর পরিবারে। কারণ মাত্র কয়েক দিন আগেই অভিনেত্রী সাবেক স্বামীকে হারিয়েছেন। স্বাভাবিকভাবেই তার মন ভালো নেই। তবে আনন্দ-উৎসব না হলেও দিদির জন্মদিনে একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বেবো। ছবিতে শুধু দিদি নয়, স্বামী অর্থাৎ সাইফ আলি খানের ছবিও দেখতে পাওয়া যায়।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দিদির জন্মদিন উপলক্ষ্যে সাইফের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করে কারিনা লিখেছেন—তোমাদের দুজনের এ ছবিটি আমার ভীষণ প্রিয়। মহাবিশ্বের সব থেকে শক্তিশালী এবং সেরা মেয়ে...। আমি জানি এটি আমাদের জন্য কঠিন একটি বছর; কিন্তু সবাই বলে— কঠিন সময় চিরকাল স্থায়ী থাকে না। তবে শক্তিশালী বোনেরা সবসময় সঙ্গে থাকে,  শুভ জন্মদিন লোলো। আমার বোন, আমার মা, আমার সেরা বন্ধু।

 পোস্ট করা ছবিতে দেখা যায়, কারিশমা কাপুর পরে রয়েছেন একটি ফ্লোরাল গাউন এবং সাইফ পরে রয়েছেন কোর্ট ও প্যান্ট। দুজনের হাসি দেখে বোঝাই যায় কোনো কথা নিয়ে বেশ মজা চলছিল দুজনের মধ্যে।

চলতি বছর সত্যিই খারাপ সময় যাচ্ছে কাপুর পরিবারের জন্য। চলতি বছরের শুরুর দিকেই সাইফের বাড়িতে হানা দেয় এক দুষ্কৃতকারী, যার ফলে গুরুতর আহত হয়ে পড়েছিলেন অভিনেতা। তারপরেই বছরের মাঝামাঝি সময় সঞ্জয় কাপুরের মৃত্যুতে আরও একবার বিষাদের ছায়া নেমে এলো গোটা পরিবারে।

এদিকে কারিনার পোস্টে কমেন্ট করে কারিশমাকে ভালোবাসার এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর, অভিনেতা আয়ুষ্মান খুরানা, মালাইকা অরোরা, সোনম কাপুর, ইলিয়ানা ডি'ক্রুজ, সাবা পতৌদিসহ অনেক তারকা।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম