Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাবেক স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ পর মুখ খুললেন কারিশমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:১৮ পিএম

সাবেক স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ পর মুখ খুললেন কারিশমা

Advertisement

গত ১২ জুন ইংল্যান্ডে এক পলো ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমার কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর। ইংল্যান্ডে মৃত্যু হলেও শেষকৃত্য অনুষ্ঠিত হয় দিল্লিতে। শেষকৃত্যে অংশ নিয়েছিলেন কাপুর পরিবারের অনেকেই। দেখা গেছে কারিশমাকেও। তবে সাবেক স্বামীকে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

সঞ্জয়ের মৃত্যুর ১৪ দিন পর কিছুটা নিরবতা ভেঙলেন অভিনেত্রী। করিশমা কাপুর তার ৫১তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাবেক স্বামী মারা যাওয়ার পর এই প্রথম কোনো বার্তা দিলেন করিশমা।

বৃহস্পতিবার (২৬ জুন) অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহানুভূতির জন্য ধন্যবাদ।’ সঙ্গে ছিল একটি লাল হৃদয়ের ইমোজি এবং হাতজোড়ার চিহ্ন। কারিশমা ১৯৭৪ সালের ২৫ জুন কাপুর পরিবারে জন্মগ্রহণ করেন।

 এদিকে বড় বোনের জন্মদিনে কারিনা কাপুর এক অবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই ছবিটা আমার সবচেয়ে প্রিয়। তোমার মতো সেরা বোনের জন্য শুভ জন্মদিন। এই বছরটা আমাদের জন্য কঠিন ছিল। কঠিন সময় বেশিদিন দীর্ঘ হয় না। কিন্তু তোমার মতো বোনেরা বহুকাল থেকে যায়। আমার বোন, আমার মা, আমার সবচেয়ে ভালো বন্ধু শুভ জন্মদিন। 

সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার ব্যবসায়িক সহযোগী সুহেল শেঠ জানিয়েছিল, পোলো ম্যাচ চলাকালে এক মৌমাছি গিলে ফেলেন সঞ্জয়। পরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। 

সঞ্জয় কাপুর ও করিশমা কাপুরের বিয়ে হয় ২০০৩ সালে । তাদের দুটি সন্তান রয়েছে সামায়রা ও কিয়ান। ২০১৪ সালে তারা পারস্পরিক সমঝোতায় ডিভোর্সের আবেদন করেন এবং ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। 

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম