Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অঙ্কিতা কি সত্যিই মা হচ্ছেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০১:০৯ পিএম

অঙ্কিতা কি সত্যিই মা হচ্ছেন

Advertisement

অঙ্কিতা লোখান্ডে ভারতের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী। তবে তাকে যদি আপনি চেনেন, তবে এটাও জানেন, কাজের চেয়ে অন্য কারণেই অঙ্কিতা বেশির ভাগ সময় খবরের শিরোনামে থাকেন। এবার যেমন তাকে নিয়ে গুঞ্জন রটেছে, তিনি মা হতে চলেছেন। কিন্তু এ খবর নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

অঙ্কিতাকে সম্প্রতি ‘লাফটার শেফ ২’ শোতে বলতে শোনা যায়, ‘আমি অন্তঃসত্ত্বা।’ এই রান্নার অনুষ্ঠানের প্রোমো আসতে না আসতেই জোর চর্চা সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও অঙ্কিতা বা তার স্বামী ব্যবসায়ী ভিকি জৈন এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি।

অনুষ্ঠানের আরেকটি প্রোমোতে দেখা যাচ্ছে, ক্রুষ্ণা অভিষেক রান্নার একটি উপকরণ অঙ্কিতা লোখান্ডের হাত থেকে কেড়ে নিয়ে দৌড়াতে শুরু করেন। অঙ্কিতা তাকে তাড়া করার চেষ্টা করেন, কিন্তু দ্রুত থেমে যান। তারপর বলে, ‘আমি প্রেগন্যান্ট। আমি দৌড়তে পারব না।’

চ্যানেলের পক্ষ থেকে প্রচারণামূলক ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অঙ্কিতা ও ভিকিকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।

২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ীকে বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে। তার পর থেকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যায় অঙ্কিতার স্বামী ভিকি জৈনকেও। গত বছর ‘বিগ বস’-এ যোগ দেন অঙ্কিতা ও তার স্বামী।

অঙ্কিতা আগে ‘বিগ বস’-এর ঘরে থাকাকালীনও বারবার শোনা গেছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তখন সেটা সত্যি হয়নি। এবারও কি মা হওয়া নিয়ে রসিকতা করলেন অভিনেত্রী। নাকি এটা কেবল অনুষ্ঠানের প্রচারের স্বার্থেই। বিষয় নিয়ে অন্তর্জালে ধুন্ধুমার বেধে গেলেও অভিনেত্রী টুঁ শব্দটি করেননি।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম