Logo
Logo
×

Advertisement

বিনোদন

কড়া নিরাপত্তাবলয়ে থেকেও শঙ্কায় সালমানের জীবন!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০২:৫৮ পিএম

কড়া নিরাপত্তাবলয়ে থেকেও শঙ্কায় সালমানের জীবন!

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিরুদ্ধে নাকি প্রতিশোধস্পৃহায় ফুঁসছেন বিষ্ণোইরা। লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে একের পর এক আসছে হুমকি। ভাইজানের বাড়ির সামনেও গুলিবর্ষণ করেছে বিষ্ণোই দলের দুষ্কৃতকারীরা। এমনকি ভাইজানের ঘনিষ্ঠদেরও ভয়ঙ্কর পরিণতি হতে পারে— এমন হুমকিও দিয়ে আসছে। 

এর আগে সাবেক কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুও সেই একই কারণে হয়েছে। তবে বিষ্ণোইদের মূল নিশানায় স্বয়ং সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে কারণেও নিজের সুরক্ষা আরও জোরদার করতে কোন পদক্ষেপ নিলেন এ অভিনেতা?

জানা গেছে, জন্মদিনের সময় ‘বুলেটপ্রুফ’ কাচ বসান নিজের বারান্দায়। একটা ‘বুলেটপ্রুফ’ গাড়িই ছিল তার। আরও একটি ‘বুলেটপ্রুফ’ গাড়ি কিনলেন সালমান খান। সেই গাড়ির দাম নেহাত কম নয়। আকাশছোঁয়া দাম এই এসইউভি গাড়ির। ভারতে খুব পরিচিত গাড়ি নয় এটি। একাধিক উন্নত মানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে এ গাড়িতে। বিদেশ থেকে মুম্বাইয়ে এই গাড়ি নিয়ে আসতেও বড় অঙ্ক খরচ করতে হয়েছে তাকে। প্রায় ৩.৪০ কোটি দাম। গাড়িটা প্রতি ঘণ্টায় সবোর্চচ ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। গাড়ির ইঞ্জিনও অত্যাধুনিক। তবে শুধু গাড়ি নয়, সালমান সারাক্ষণ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান। এ ছাড়া ব্যক্তিগত ১১ জন দেহরক্ষী সুরক্ষা বলয়ে ঘিরে রাখেন তাকে। এ ছাড়া দুজন কনস্টেবল সারাক্ষণ তার গাড়ির সঙ্গে ঘুরছে। যদিও এমন নিরাপত্তার ঘেরাটোপে থাকতে ভালোবাসেন না, সালমান নিজেই জানিয়েছেন। তবু অপারগ ‘ভাইজান’।

Advertisement

সালমান খান

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম