Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৪৩ এএম

অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার

মালয়ালম ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী মিনু মুনির। ফাইল ছবি

Advertisement

মালয়ালম ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী মিনু মুনির (৪৫)। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার ভারতের কোচি সিটি সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেফতার করে। খবর দ্য হিন্দু ও মিন্টের।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় মিনুকে গ্রেফতার করা হয়েছে। পরিচালকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার কারণেই মামলা হয় অভিনেত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন: ৯০ ডিগ্রি বাঁক! অদ্ভুত সেতুর নকশায় ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত

এর আগে, মিনুর আগাম জামিন আবেদন খারিজ করেন কেরালা হাইকোর্ট। তাকে পুলিশের কাছে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপর সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

মামলা সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিনু ক্রমাগত পরিচালক বালাচন্দ্র মেননের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করতেন, তার ছবি এবং অশ্লীল মন্তব্য পোস্ট করতেন। দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি গত বছরের ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পরিচালককে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম