Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনেত্রী স্বস্তিকা দত্ত হাসপাতালে ভর্তি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম

অভিনেত্রী স্বস্তিকা দত্ত হাসপাতালে ভর্তি

Advertisement

টালিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' সিনেমার শুটিংস্পটে তীব্র ব্যথায় কাবু হয়ে যান অভিনেত্রী। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তার সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

নিজের অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি  লিখেছেন— আমি বুঝি, সব ঘটনার পেছনে কোনো কারণ থাকে। গতকাল আমি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ করে অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি একটি গণমাধ্যমকে স্বস্তিকা দত্ত বলেন, সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। শুটিস্পটে সবার সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এ সিনেমা আমার কাছে খুব বিশেষ।

 অভিনেত্রী বলেন, প্রতিজ্ঞা করছি— যাই ঘটে যাক এ সিনেমাকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই পরিচালক ও প্রযোজকরা শুটিংয়ের দিনক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।

Advertisement

টালিউড অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম