Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

টেলর সুইফটকে পেছনে ফেলে শীর্ষে অরিজিৎ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৩:০৯ পিএম

টেলর সুইফটকে পেছনে ফেলে শীর্ষে অরিজিৎ

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে ১ জুলাই পর্যন্ত ১৫১ মিলিয়নে। সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারী সংখ্যার বিচারে টেলর সুইফট, বিটিএস, বিলি আইলিশ এবং দ্য উইকেন্ডকে ছাড়িয়ে গেলেন এ ভারতীয়। এর আগেও স্পটিফাইয়ের তালিকায় অরিজিৎ তৃতীয়বার শীর্ষে উঠেছিলেন। 

২০২৪ সালে ‘তুম হি হো’, ‘কেশরিয়া’, ‘তুম কেয়া মিলে’-এর মতো গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেন তিনি। চলতি বছর ‘সাইয়ারা’ সিনেমার ‘ধুন’ ও ‘ছাবা’ সিনেমার ‘জানে তু’ গানও স্থান পেয়েছে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের তালিকায়। 

অথচ ১৪টি গ্র্যামি জেতা সুইফট এবার রয়েছেন দ্বিতীয় স্থানে, যার অনুসারীর সংখ্যা ১৩৯ মিলিয়ন। অরিজিৎ শুধু কণ্ঠশিল্পী নন, তিনি একাধারে সুরকার ও প্রযোজকও। স্পটিফাইয়ের তালিকায় এ সময়ের আলোচিত শিল্পী এড শিরান (১২১ মিলিয়ন), বিলি আইলিশ (১১৪ মিলিয়ন), দ্য উইকেন্ডকে (১০৭ দশমিক ২ মিলিয়ন) ছাড়িয়ে গেছেন এ সংগীতশিল্পী। 

এর আগে ২০২৩ সালের আগস্টেও তিনি সাময়িকভাবে টেলর সুইফটকে পেছনে ফেলেছিলেন। তবে ২০২৪ সালে নতুন করে শীর্ষ স্থান দখল করেন অরিজিৎ। 

২০২৫ সালের মধ্যে স্পটিফাইতে যাদের ১০ কোটির বেশি অনুসারী রয়েছে, তারা হলেন— আরিয়ানা গ্রান্দে (১০৫ দশমিক ৮ মিলিয়ন), এমিনেম (১০১ দশমিক ৭ মিলিয়ন)। কে-পপ ব্যান্ড বিটিএসের রয়েছে প্রায় ৮০ মিলিয়ন অনুসারী। 

২০১৯ সালে ভারতে স্পটিফাই চালু হওয়ার পর মাত্র ছয় বছরের মধ্যেই অরিজিৎ অনুসারী সংখ্যার বিচারে প্ল্যাটফর্মটির শীর্ষে উঠলেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম