Logo
Logo
×

Advertisement

বিনোদন

হোটেলে হাঁটছিলাম, কেউ আমার দিকে ঘুরেও তাকাল না: অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম

হোটেলে হাঁটছিলাম, কেউ আমার দিকে ঘুরেও তাকাল না: অভিষেক

অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত

Advertisement

একের পর এক নেতিবাচক মন্তব্যে বিদ্ধ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এমনও ঘটেছে, অভিষেককে দেখে কেউ চিনতেই পারেননি। চিনতে পারার পরও কোনো উন্মাদনা আসেনি দর্শকদের পক্ষ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন এ অভিনেতা।

অভিনয় জীবনের শুরু থেকেই কটাক্ষের শিকার অভিষেক বচ্চন। বারবার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়েছে। ধেয়ে এসেছে তির্যক মন্তব্য। এ নেতিবাচক মন্তব্যগুলো নাকি অভিষেকের মনের ওপর প্রভাব ফেলেছে। ক্রমাগত তিনি ভাবতে থাকেন নেতিবাচক মন্তব্য নিয়ে। 

এ অভিনেতা বলেন, কোথাও যাওয়ার পর হয়তো কেউ চিনতে পারল না কিংবা ঘুরেও তাকাল না— এমনও ঘটতে পারে অভিনেতাদের সঙ্গে। তবে আমি একবার একটা হোটেলের লবিতে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু কারও মধ্যে কোনো তাপ-উত্তাপ ছিল না। আমি একজন তারকা, তাই ভেবেছিলাম— মানুষ হয়তো হইচই করবে, এসে স্বাক্ষর চাইবে, ছবি তুলতে চাইবে। কিন্তু সেদিন কেউ-ই আসেননি। সেই ঘটনাও হজম করে নিয়ে এগিয়ে যেতে হয়।

এ ঘটনা বেশ কয়েক বছর আগের। অভিষেক বলেন, ‘ধুম’ মুক্তি পাওয়ার পর কিছুটা বদল আসে। তাই এরপর থেকে আরও পরিশ্রম করার তাগিদ বেড়ে যায় তার। জীবনের ওঠাপড়ার মধ্যে অভিষেক একটি কথায় বিশ্বাস করেন— ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু।

তিনি আরও বলেন, আসলে অভিনেতারা খুবই দুর্বল। বাইরে আমাদের দেখে ক্ষমতাশালী মনে হয় কিন্তু ভেতর থেকে আমরা ভীতু শিশুদের মতো। এরা শুধুই মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে।

মানুষের প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, সময়ই আমাকে শিক্ষা দিয়েছে যে, কিছু সময়ে আমরা সত্যিই বোকা হয়ে থাকতে পারি না। বেশি আদর্শবাদী হতে হবে না। কিন্তু এই আদর্শ আমি বিসর্জন দিতে পারব না। সবাইকে আমি খুশি করতে পারব না। ভালো লাগলে থাকুন, না হলে কেটে প়ড়ুন। যেদিন আমি এটা বলব, সেদিন অভিনেতা হিসেবে আমার মৃত্যু হবে। নিজেকে উন্নত করার কোনো বাসনাই থাকবে না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম