Logo
Logo
×

Advertisement

বিনোদন

লিসার ফরাসি প্রেমিক ফ্রেডেরিক আর্নল্ট কোথায়?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:২৩ পিএম

লিসার ফরাসি প্রেমিক ফ্রেডেরিক আর্নল্ট কোথায়?

ছবি : সংগৃহীত

Advertisement

ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ও ফরাসি মিলিয়নিয়ার ফ্রেডেরিক আর্নল্টের প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। তবে তাদের একসঙ্গে অনেকবার দেখা গেলেও, এখনো কেউ সম্পর্কের ব্যাপারে কিছু বলেননি।  এবার একসঙ্গে দেখা গেছে দক্ষিণ কোরিয়ায় সফর ঘিরে।

আবারও গুঞ্জন উঠেছে—ফ্রেডেরিক আর্নল্টের দক্ষিণ কোরিয়া সফর ঘিরে এ ডালপালা মেলেছে। ৫ ও ৬ জুলাই গিওয়াংয়ে ব্ল্যাকপিঙ্ক লিসার কনসার্ট ছিল। আর সে কারণে কোরিয়ায় আসেন ফ্রেডেরিক। এ নিয়ে দুজনের প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

এদিকে দক্ষিণ কোরিয়া সফরে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রেডেরিক। সিউলের একাধিক স্টোর ঘুরে দেখেছেন তিনি। ফ্রেডেরিক আর্নল্ট বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন বিজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে কেউ কেউ বলছেন, দুইয়ে দুইয়ের চার মেলাচ্ছেন লিসা-ফ্রেডেরিক। ভক্তদের একাংশের ধারণা, এই সফর কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। লিসার কনসার্টে উপস্থিত থাকার জন্যই তিনি সময় মিলিয়ে এসেছেন। তবে তিনি কনসার্টে ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্রেডেরিক আর্নল্ট পেশায় নামি ফ্যাশন কোম্পানি লোরো পিয়ানার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিশ্বের বড় বিলাসবহুল ব্র্যান্ড গ্রুপ এলভিএমএইচের চেয়ারম্যান ফ্রেডেরিক আর্নল্টের পুত্র।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম