Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গৌরীকে নিয়ে ব্যস্ত আমির, কিন্তু কিরণের সঙ্গে সম্পর্কের সমীকরণটা ঠিক কোথায়?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

গৌরীকে নিয়ে ব্যস্ত আমির, কিন্তু কিরণের সঙ্গে সম্পর্কের সমীকরণটা ঠিক কোথায়?

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান এ মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যেখানেই যাচ্ছেন তিনি, সঙ্গে থাকছেন প্রেমিকা। এর মধ্যেই অভিনেতা জানিয়েছেন, গৌরীর সঙ্গে ইতোমধ্যে তার মনের বিয়ে সেরে ফেলেছেন। যদিও সাবেক দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক রয়েছে অভিনেতার।

সাবেক দুই স্ত্রীর তিন সন্তানকেই দেখা যায় আমিরের আশপাশে। যে কোনো উৎসব একসঙ্গে উদযাপন করেন তারা। গত কয়েক দিন হলো অবশ্য সাবেক স্ত্রী রিনার মতো কিরণকেও আর দেখা যাচ্ছে না। এবার আমিরের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক নিয়ে যে কথা বললেন স্ত্রী কিরণ রাও।

আমির খানের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যজীবনে ইতি টেনেছেন পরিচালক কিরণ রাও। এর আগে রিনা দত্তের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের ইতি টেনে কিরণকে বিয়ে করেছিলেন অভিনেতা। সেই সম্পর্ক শেষ হয় ২০২১ সালে। সম্প্রতি অভিনেতা নিজেই বলেছেন, বিয়েতে নয়, আমি বিচ্ছেদে সফল। ফের ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি।

আমির খান আরও বলেন, যৌথ সম্মতিতে বিচ্ছেদ হয়েছে তাদের। যদিও অভিনেতা  জানিয়েছিলেন, আইনি বিচ্ছেদ না করে স্বামী-স্ত্রী হয়ে সারাজীবন কাটিয়ে দিতে পারতেন। কিন্তু তাতে একটি মিথ্যা বয়ে বেড়ানো হতো।

এ বিষয়ে কিরণ রাও বলেন, বিবাহবিচ্ছেদের পর সম্পর্কের সমীকরণ বদলে গেছে। কিন্তু আমির আইনি বিচ্ছেদ চাননি। পরিচালক বলেন, আমাদের সম্পর্কের ধরনটা বদলে গেলেও আমাদের মধ্যে বন্ধুত্ব একই রয়েছে। তিনি বলেন, তারা এখনো নিজেদের এক পরিবার ভাবেন। অসম্ভব শ্রদ্ধা করেন। এমনকি শারীরিক ঘনিষ্ঠতাও রয়েছে।

এর আগে দেখা গেছে, মেয়ে আইরার বিয়েতে কিরণের গালে একঘর লোকের মাঝে চুমু দিয়ে বসেন আমির খান। তাই কিরণ বলেন, তারা একে অপরের সঙ্গে ততটাই স্বচ্ছন্দ।

Advertisement

আমির খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম