Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কনার বিবাহবিচ্ছেদের সাক্ষী নুসরাত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ পিএম

কনার বিবাহবিচ্ছেদের সাক্ষী নুসরাত

ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন— এখনো কনা ও তার স্বামী গোলাম মো. ইফতেখারের বিচ্ছেদ হয়নি। তবে কনার ডিভোর্সের একটি উকিল নোটিশের কপি গণমাধ্যমের হাতে আসায় বিষয়টি খোলাসা হয়েছে।

সেখানে দেখা গেছে, কনার ডিভোর্সে দুজন সাক্ষী হয়েছিলেন। একজন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া, অন্যজন গোলাম মোর্শেদ। বন্ধু হিসাবে কনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আবার ঘনিষ্ঠ বন্ধুর স্বামী গোলাম মো. ইফতেখারের সঙ্গেও ভালো সম্পর্ক অভিনেত্রীর। নানা জায়গায় তাদের এই তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।

ব্যক্তিজীবনে নুসরাত ফারিয়া ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন। কিন্তু সে বছরেই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু সেই শুভ পরিণয় আর হয়নি। সেই বিয়ে না করার কথাটি নুসরাত ফারিয়া নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে দেন।

এদিকে জুলাই আন্দোলনে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন নুসরাত ফারিয়া। সে কারণে গত ১৮ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য পর দিন জামিনে মুক্ত হন।

উল্লেখ্য, অভিনেত্রী নুসরাত ফারিয়া রেডিও জকি হিসেবে বিনোদন জগতে কর্মজীবন শুরু করলেও পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান। ২০১৫ সালে 'আশিকী' সিনেমা দিয়ে অভিষেক হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম