Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পার্সেল নিয়ে বিপাকে তানিয়া বৃষ্টি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম

পার্সেল নিয়ে বিপাকে তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত

Advertisement

টেলিভিশন নাটক ও টেলিফিল্মে বর্তমান সময়ের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। বৈচিত্র্যপূর্ণ চরিত্রে নিপুণ অভিনয়ের মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই দর্শক হৃদয়ে করেছেন। তানিয়া বৃষ্টির অভিনয় জীবন শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে। এরপর তিনি ধীরে ধীরে নাটকে প্রবেশ করেন এবং অল্প সময়ের মধ্যেই নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নেন এ অভিনেত্রী।

সম্প্রতি তিনি ‘পার্সেল’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। যে পার্সেলটিকে নিয়ে পড়েন বিপাকে। সৃষ্টি নয় নানা ঘটনার। এটি নির্মাণ করেছেন নাজমুল রনি। নাটকটিতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর।

তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকটির গল্প আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। যে কারণে কাজটি করেছি আগ্রহ নিয়ে। একটি পার্সেলকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য পরিচালকের সঙ্গে আলোচনা করেই পারফেক্ট করার চেষ্টা করেছি। এখন এমন একটা সময় যেখানে আমার নিজেকে নিজেরই প্রতিনিয়ত ভাঙতে হচ্ছে। যে কারণে অভিনয়ে চ্যালেঞ্জটা আরও বেশি। আগামীতে আরও ব্যতিক্রম ধরনের গল্পে আমাকে দেখা যাবে।’

নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে এবং পরবর্তী সময়ে একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে বলে নির্মাতা জানিয়েছেন।

Advertisement

নাটক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম