Logo
Logo
×

Advertisement

বিনোদন

আরটিভিতে আসছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম

আরটিভিতে আসছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

রোমান্টিক থ্রিল ঘরানার ধারাবাহিক ‘মোস্তফা’। সংগৃহীত ছবি

Advertisement

দেশে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। সেই ধারাবাহিকতায় আরটিভিতে প্রচার শুরু হচ্ছে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল ধারাবাহিক ‘মোস্তফা’।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পরে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি।

এরপর গল্প এগোলে তিনি এক বছরের জন্য বন্দি হবেন। ঠিক ওই কারণে তিনি তার ছেলের হেফাজত হারান এবং মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

এদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামে এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে মোস্তফার অজানা থাকে যে, যার সঙ্গে সে প্রেম করেছে, সে গডফাদার বাহরির মেয়ে।  


মোস্তফা কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে?

মোস্তফা কি তার শ্বশুরের কাছ থেকে তার ছেলের জিম্মা ফেরত পাবে? মোস্তফা কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে? এমন হাজার প্রশ্নের উত্তর পাওয়া যাবে রোমান্টিক থ্রিল ড্রামা ‘মোস্তফায়’। ২৫০ পর্বের মোস্তফা ধারাবাহিকটি ১ আগস্ট থেকে সপ্তাহে ৭দিন রাত ৯ টায় দেখা যাবে আরটিভির পর্দায়। ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। এই সিরিজটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

Advertisement

টিভি নাটক

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম