Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জাতিসংঘে মানবাধিকার সম্মেলনে স্বপ্নীল সজীব

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:২৯ পিএম

জাতিসংঘে মানবাধিকার সম্মেলনে স্বপ্নীল সজীব

Advertisement

জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইউথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তিনি প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী যিনি এ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সম্মান অর্জন করলেন। 

ইউনাইটেড ফর হিউম্যান রাইটস’র আয়োজনে ও টিমোর-লেস্তের স্থায়ী মিশনের পৃষ্ঠপোষকতায় এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সংস্কৃতিচর্চাকারী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। এ বছর সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘শান্তির জন্য শিক্ষা’। 

স্বপ্নীল সজীব বলেন, দজাতিসংঘে দাঁড়িয়ে আমার গান ও কবি রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় শিক্ষা ও শান্তি নিয়ে কথা বলতে পারা আমার জীবনের এক পরম গর্বের বিষয়, আমি শুধু একজন শিল্পী নই, একজন সংস্কৃতিকর্মীও।  আমাদের কণ্ঠ শুধু সুরে নয়, মানবতার কল্যাণে গীত হওয়া উচিত। বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার এই সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’ 

সম্মেলনে স্বপ্নীল তার সমাজসেবামূলক কর্মকান্ডের জন্যও প্রসংশা পান বলে জানিয়েছেন। ঢাকায় তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংগীত ও শিল্পকলার শিক্ষা প্রদান করছেন। সম্মেলনে স্বপ্নীল তার সমাজসেবামূলক কর্মকান্ডের জন্যও প্রসংশা পেয়েছেন বলে জানিয়েছেন। 

এদিকে সংগীতচর্চায় স্বপ্নীল সজীবের রয়েছে নানান আন্তর্জাতিক স্বীকৃতি। চলতি বছর নিউইয়র্ক স্টেট সিনেট কর্তৃক তাকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়। এরপর নিউ জার্সির সামারসেট কাউন্টির মেয়র ও কাউন্সিল তাকে সম্মাননা প্রদান করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য। 

উল্লেখ্য, স্বপ্নল রবীন্দ্রসংগীত ও বাংলা গানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছেন নিয়মিত।

Advertisement

জাতিসংঘ গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম