Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিবেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তনুশ্রীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৮:৩৮ পিএম

বিবেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তনুশ্রীর

তনুশ্রী দত্ত ও বিবেক অগ্নিহোত্রী। ছবি: সংগৃহীত

Advertisement

আশিক বানায়া আপনে’খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত এক সময় ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। এবার অতীত অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন এ অভিনেত্রী। বলিউডে পা রাখার পর তাকে নানাভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছে।

এর আগে ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার শুটিংয়ের সময় খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন এ অভিনেত্রী। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। তনুশ্রী বলেন, শুটিং থাকুক আর না থাকুক, তাকে দিনের পর দিন পোশাকবিহীন সাহসী শর্ট ড্রেস পরে শুটিং ফ্লোরে বসিয়ে রাখা হতো। এমনকি নিজেকে ঢাকতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, পোশাক বদলাতে গেলে বলা হতো না শট আসছে, খুলে ফেলো। এভাবে আমাকে সবার সামনে বসিয়ে রাখা হতো। তিনি বলেন, এমন একটা দৃশ্য, যেখানে প্রয়োজন ছাড়াই পোশাক খুলে নাচার নির্দেশ দেন বিবেক। অভিনেত্রী বলেন, আমাকে উনি বলেন কাপড় খুলে নাচো। আমি হতবাক হয়ে যাই। তখন ইরফান খান ও সুনীল শেঠি এগিয়ে এসে আমাকে বাঁচান।

উল্লেখ্য, অভিনেত্রী তনুশ্রী দত্ত সেই প্রথম মুখ যিনি ২০১৮ সালে ভারতীয় চলচ্চিত্র জগতে ‘মি টু’ আন্দোলন শুরু করেন। তার অভিযোগ ছিল ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সেটে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর তাকে যৌন হেনস্তা করেন। শুধু শারীরিক নয়, মৌখিকভাবেও তাকে অপমান করা হয় বলে জানান তনুশ্রী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম