Logo
Logo
×

Advertisement

বিনোদন

মিস্টার পারফেকশনিস্ট এখন বাদশাহর প্রতিবেশী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:৪৭ এএম

মিস্টার পারফেকশনিস্ট এখন বাদশাহর প্রতিবেশী

সংগৃহীত ছবি

Advertisement

মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান নতুন ঠিকানায় পাড়ি দিলেন। এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতিবেশী হলেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের উইলনোমনা অ্যাপার্টমেন্টে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান।

অভিনেতার নতুন ঠিকানা থেকে শাহরুখ খানের বিখ্যাত বাড়ি 'মান্নাত'-এর দূরত্ব মাত্র ৭০০ মিটার।  বাদশাহ 'মান্নাতের' রক্ষণাবেক্ষণের জন্য ওই এলাকাতেই নতুন একটি বাড়ি নিয়েছেন। আর এর মধ্য দিয়ে আমির খান শাহরুখের প্রতিবেশী হলেন। শুধু শাহরুখই নন, আরও অনেক বলিউড তারকা সেই এলাকায় বসবাস করছেন। 

আমিরের ফ্ল্যাটগুলোর মাসিক ভাড়া প্রায় ২৪.৫ লাখ টাকা। এর প্রতি বর্গফুটের দাম এক লাখ টাকারও বেশি। পাঁচ বছরের জন্য নতুন চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান। চুক্তির মেয়াদ ২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত। 

তবে হঠাৎ করে মিস্টার পারফেকশনিস্টের এ ফ্ল্যাট ভাড়া নেওয়ার পেছনে বড় একটি কারণ রয়েছে। বর্তমানে তিনি যে ভার্গো-কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন, সেখানে ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেগুলোর পুনর্নির্মাণের কাজ চলছে। এই পুনর্নির্মাণের কাজ শেষ হলে বর্তমান ফ্ল্যাটগুলো দ্বিগুণ আকারে বিলাসবহুল সি-ফেসিং অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হবে।

Advertisement

শাহরুখ খান আমির খান

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম