Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘মুজিব’ সিনেমায় কাজ করতে না পেরে কেঁদেছিলেন বাঁধন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম

‘মুজিব’ সিনেমায় কাজ করতে না পেরে কেঁদেছিলেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

Advertisement

শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করতে না পেরে কেঁদেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দু’বার অডিশন দিলেও সে সিনেমায় ডাক পড়েনি তার। তখন বিষয়টি নিয়ে হাউমাউ করে কাঁদলেও এখন আর কষ্ট নেই বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সে সময়কার স্মৃতি মনে করে বাঁধন বলেন, ‘আমি তো অডিশন দিয়েছি। দুবার দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিল। উনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা। আমাকে যখন রিজেক্ট করছে হাউমাউ করে কেঁদেছিলাম।’

‘যখন ট্রেলার বের হলো তখন আমার একটা কাজিন আছে খুব ক্লোজ, ওর নাম সামিয়া। ও আমাকে বলছিল, বাঁধন আপু, আল্লাহ তোমার সঙ্গে সবকিছু ভালো করে। তুমি তো তা জানো। আমি তখন বলেছিলাম, আমি জানি। তখন আমার বোনটা বলেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে এই রকম একটা সিনেমায় অভিনয় করো নাই। সেটা শুনে আমি এত কান্না করেছিলাম’-যোগ করেন বাঁধন।


‘রেহানা মরিয়ন নূর’ খ্যাত এই অভিনেত্রী দাবি করেন, ‘কষ্টটা ছিল ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেলার এলো, ছবি এলো সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।’

মুক্তির পর থেকেই ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে নানান আলোচনা-সমালোচনা হয়েছে। বিশাল বাজেটের সিনেমা হলেও তা শৈল্পিক দিক দিয়ে কতটা উতরে যেতে পেরেছে, তা প্রশ্নবিদ্ধ।

প্রসঙ্গত, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। তার স্ত্রী বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমার অন্য চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী সহ আরো অনেকে।

Advertisement

আজমেরী হক বাঁধন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম