Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কষ্ট আড়াল করছেন অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম

কষ্ট আড়াল করছেন অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা?

Advertisement

এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে জড়িয়ে আছেন টালিউড অভিনেতা অঙ্কুশ  হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এ তারকা জুটি একাধিক সিনেমাতেও জুটি বেঁধে কাজ করেছেন। আগামী বছরের সরস্বতী পূজায় মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। 

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রিয়্যালিটি শোর মাধ্যমে ফিরে এসেছেন ছোটপর্দায়। ব্যস্ততার মাঝেও কি বিষণ্ণতা গ্রাস করছে তাকে? অভিনেত্রী হঠাৎ যন্ত্রণা আর বিষাদের কথা কেন জানালেন? তবে কি সবার আড়ালে কষ্টে রয়েছেন অঙ্কুশ হাজরার প্রেমিকা? তার ব্যাখ্যা যদিও দেননি ঐন্দ্রিলা সেন। অন্যদিকে অঙ্কুশকে নিয়েও শুরু নতুন জটিলতা। 

অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের অনেকেই তেমনটি মনে করছেন। স্টোরিতে ইংরেজিতে একটি উদ্ধৃতি শেয়ার করেছেন ঐন্দ্রিলা সেন। যার বাংলা অর্থ দাঁড়ায়— যে মেয়েটি বলে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হলো। 

এদিকে বেআইনি বেটিংঅ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটে জড়ালেন অঙ্কুশ হাজরা। ওই বেটিংঅ্যাপের প্রচারের জন্যই নাকি তিনি বিপাকে পড়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর ইডিতে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। এ বিষয়ে অভিনেতা কোনো কথা বলেননি।

Advertisement

টালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম