Logo
Logo
×

Advertisement

বলিউড

সামান্থা ও তৃপ্তির মধ্যে রেষারেষি কি নিয়ে?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৪:০৮ পিএম

সামান্থা ও তৃপ্তির মধ্যে রেষারেষি কি নিয়ে?

Advertisement

‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করার পর থেকে জাতীয় ক্রাশের তকমা পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি বঙ্গার এ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা কম হয়নি। আরও একবার ফের আলোচনায় তৃপ্তি। আল্লু অর্জুনের বহুপ্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এ নাকি দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।

‘পুষ্পা’ ছবিতে সামান্থা রুথ প্রভুর ‘উ আন্টাভা’ আইটেম নাচটি বিশেষ সাড়া ফেলেছিল। এ গানের সঙ্গে সামান্থার নাচে মজেছিলেন নেটাগরিকরা। জানা যাচ্ছে, এ ছবিতে নাকি সেই রকমই একটি গানে আল্লু অর্জুনের সঙ্গে নাচতে দেখা যাবে তৃপ্তিকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— ‘পুষ্পা ২’-তে কি তা হলে সামান্থার নাচ দেখতে পাবেন না দর্শক?

‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ সিক্যুয়েলে আল্লুর বিপরীতে রাশমিকাকেই দেখা যাবে। ইতোমধ্যে ছবির শুটিং অনেকটাই এগিয়ে গেছে। ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। পরনে শাড়ি, মুখে লাল-নীল রঙের আঁকিবুকি ও ফুলের মালা, এমন বেশে দেখা গেছে আল্লু অর্জুনকে।

বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ‘পুষ্পা’। রাশমিকা জানিয়েছেন এ সিক্যুয়েল নাকি আরও বড় ভাবে আসতে চলেছে। রাশমিকা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমরা নিশ্চিত হয়ে বলতে পারি, ‘পুষ্পা ২’ আরও বড় ছবি হতে চলেছে। প্রথম ছবিতেই অনেক পাগলামি ছিল। তাই দ্বিতীয় অংশেও স্বাভাবিকভাবেই মানুষের আরও বেশি প্রত্যাশা আছে। তাদের প্রতি আমাদেরও দায়িত্ব আছে। আমরা সেটাই মেটাবার চেষ্টা করছি।’

এ মুহূর্তে ছবির একটি গানের শুটিং চলছে। এই গানে আল্লু ও রাশমিকাকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তৃপ্তি দিমরির হাতেও ‘অ্যানিমেল’-এর পর থেকে রয়েছে একাধিক কাজ। ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’-এর শুটিংও চলছে তার।

Advertisement

সামান্থা তৃপ্তি

Advertisement

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের চমক

জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের চমক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম