Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের চমক

Advertisement

Icon

শাহনাজ হেনা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের চমক

Advertisement

বলিউড বাদশাহখ্যাত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ কিছু। আজ তার জন্মদিন। আর এই বিশেষ দিনকে ঘিরেই নতুন চমকের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। আগে থেকেই গুঞ্জন ছিল, জন্মদিনের প্রথম প্রহরেই মুক্তি পেতে পারে শাহরুখ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর টিজার। হয়েছেও তাই। গত কয়েক রাতে সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দের নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঠিক রাত ১২টায় একটি করে সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন। তিনটি পোস্টের শব্দ একত্র করে ভক্তরা তৈরি করেছেন একটি বাক্য-‘ইটস টাইম ফর দ্য ওয়ার্ল্ড টু সেলিব্রেট’। অর্থাৎ, ‘বিশ্বের উদ্যাপনের সময় এসেছে’। তখন থেকেই পোস্টগুলোর সময় ও ধারাবাহিকতা দেখে অনেকের ধারণা ছিল, শাহরুখের জন্মদিনে মধ্যরাতে আসতে পারে ‘কিং’-এর টিজার। তবে বরাবরের মতো এবারের জন্মদিনে প্রকাশ্যে না আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বিগত সময়গুলোতে জন্মদিনে শাহরুখ মান্নতের গেইটে উঁচু মঞ্চ থেকে নিজের বিখ্যাত ভঙ্গিমায় দুই প্রসারিত করে ভক্তদের শুভেচ্ছা জানাতেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে এবার সেটা নাও ঘটতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এদিকে ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। ‘কিং’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে। গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ক্রাইম অ্যাকশন-থ্রিলারটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খান, খলনায়কের ভূমিকায় অভিষেক বচ্চন এবং বিশেষ বর্ধিত উপস্থিতিতে দীপিকা পাড়ুকোন। আরও অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল।

আন্তর্জাতিক পরিসরে নির্মিত সিনেমাটিতে বিশ্বের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে অ্যাকশন দৃশ্য। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’

‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার!

ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার!

পরিবার নিয়ে আতঙ্কে সালমান মুক্তাদির

পরিবার নিয়ে আতঙ্কে সালমান মুক্তাদির

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

আরও পড়ুন

‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’

‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

মৃগীরোগে আক্রান্ত শিশুদের অনুদান দিলেন বেন অ্যাফ্লেক

মৃগীরোগে আক্রান্ত শিশুদের অনুদান দিলেন বেন অ্যাফ্লেক

কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম