Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রয়াত বাউল সাধক পাগল হাসান। তার কণ্ঠের ‘আসমানে যাইও না রে বন্ধু’ এখনও সর্বাধিক শ্রোতাপ্রিয় একটি গান। এক আকস্মিক দূর্ঘটনায় বছর দুয়েক আগে মারা যান তিনি। এবার তার গান কণ্ঠে তুলেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। শিরোনাম ‘আমি এক ভুল কইরাছি’। এটি লিখেছেন ও সুর করেছেন পাগল হাসান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। সঙ্গে আছে কাজী শুভর উপস্থিতি। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এ গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, “প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে। তিনি জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তীতে এটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’ তে যুক্ত করি। প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হুদয়ে গভীর দাগ কেটে যাবে।’ গানটি ডিএমএস’র ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে কাজী শুভ আরও কিছু নতুন গান নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’

‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

মৃগীরোগে আক্রান্ত শিশুদের অনুদান দিলেন বেন অ্যাফ্লেক

মৃগীরোগে আক্রান্ত শিশুদের অনুদান দিলেন বেন অ্যাফ্লেক

কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম