মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’তে যোগ দিয়েছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী সামিয়া অথৈ। নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে। এরইমধ্যে ১৫০ পর্ব অতিক্রম করেছে বলে জানিয়েছেন পর্ব নির্মাতা এহসান এলাহী বাপ্পী। তিনি বলেন, এ নাটকে অথৈকে দেখা যাবে বিদেশ ফেরত ছাত্রী হিসাবে। দেশে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার অনেক আগ্রহ তার। প্রথম দেখাতেই সেই মিডল ক্লাস পরিবারের ছোট ছেলের প্রতি একটা ভ্রান্ত ধারনা জন্ম নেয় তার। বাবার ইচ্ছা পরিবারের বেকার ছেলেটা তার ছাত্রীর অফিসে চাকুরী করবে কিন্তু ছেলের তেমন কোন ইচ্ছাই থাকে না। ধীরে ধীরে ছেলেটার সাথে একটা ভাল লাগা তৈরি হয় তার। এ নাটকে যোগ দেওয়া প্রসঙ্গে সামিয়া অথৈ বলেন, ‘মিডল ক্লাস ফ্যামিলির গল্পটা শুনে ভাল লাগে, সেই আগ্রহ থেকে কাজ করা। এখনো শুটিং করছি। এটি পরিচালকের সাথে আমার প্রথম কাজ। আশা করি দর্শকদের ভাল লাগবে। এছাড়া সামনে আমাদের কিছু একক নাটক করার পরিকল্পনা আছে। দর্শকদের ভালবাসার জন্য কাজ করি, দর্শক ভালবাসলেই তৃপ্তি পাব।’ উল্লেখ্য, এ নাটকে আরও অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, তানজিম হাসান অনিক, জেবিন, সাইদুজ্জামান শাওন, নাদের চৌধুরী, মিলি বাসার, অর্শা, নাবিলা ইসলাম, শিবলী নোমান, সাদ্দাম মাল, নিশাত প্রিয়ম, সমাপ্তি মাসুক সহ অনেকে।
