ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার!
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন ছিল গতকাল। বয়সের হিসাবে ৫৩ বছরে পা রেখেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। প্রায় তিন দশকের অভিনয়জীবনে খ্যাতির পাশাপাশি বিপুল সম্পদের মালিকও হয়েছেন তিনি। ‘সেলিব্রিটি নেট ওয়ার্থ’-এর তথ্য অনুযায়ী, ঐশ্বরিয়ার আনুমানিক সম্পদের পরিমাণ ১০ কোটি মার্কিন ডলার। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান ঐশ্বরিয়া। পরবর্তী সময়ে বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা এবং বিজ্ঞাপনেও নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠান ও সুইস ঘড়ির ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি তার আয়ের অন্যতম উৎস। অন্যদিকে, স্বামী অভিষেক বচ্চনের আনুমানিক সম্পদের পরিমাণ ৩ কোটি ৩০ লাখ থেকে ৩ কোটি ৪০ লাখ ডলার। অভিনয়, সিনেমা প্রযোজনা ও ব্যবসায়িক বিনিয়োগ থেকে তার আয় আসে। বচ্চন পরিবারের রয়েছে ভারত ও বিদেশে একাধিক বিলাসবহুল সম্পত্তি। দুবাইয়ের স্যাংচুয়ারি ফলসে তাদের একটি বিলাসবহুল ভিলার মূল্য প্রায় ১৬ কোটি রুপি বলে জানা গেছে। এ ছাড়া মুম্বাইয়েও রয়েছে একাধিক অ্যাপার্টমেন্ট। এদিকে কাজের সূত্রে ঐশ্বরিয়ার সর্বশেষ দেখা গেছে মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান : টু’ (২০২৩) সিনেমায়। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
