Logo
Logo
×

Advertisement

ঢালিউড

মোহনীয় শাহনূর

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৩:২৬ এএম

মোহনীয় শাহনূর

Advertisement

চিত্রনায়িকা শাহনূর দুই দশকেরও বেশি সময় ধরে সিনেমাতে অভিনয় করছেন। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় তিনি সিনেমার স্থির চিত্রগ্রাহকের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোগ্রাফারদের ক্যামেরার ফ্রেমে নিজেদের বন্দি করেছেন। সেসব ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিতও হয়েছে।

কিন্তু এবার যেন একটু ভিন্ন রকম আয়োজনে ছবি তুলেছেন শাহনূর। বাংলাদেশের তরুণ মেধাবী মেকআপ আর্টিস্ট মনির হোসেনের বিউটি লাউঞ্জ ‘মনির বিউটি লাউঞ্জ’র আয়োজনে শাহনূর একটি ফটোশুটে অংশ নিয়েছেন সম্প্রতি। মনিরের হাতের নিখুঁত মেকআপে শাহনূর নিজেকে আরও মোহনীয়রূপে নিজেকে তুলে ধরেছেন। মনির বিউটি লাউঞ্জেরই ফটোগ্রাফার নেয়ামুলের ক্যামেরার ফ্রেমে শাহনূর নিজেকে বন্দি করেন।

সেসব ছবির কিছু ছবি শাহনূর নিজের ফেসবুকে পোস্ট করার পর অনেকেই তার এ নান্দনিক উপস্থিতিটার ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই এটিও লিখেছেন ছবিতে এতটা সুন্দরভাবে এর আগে কখনো তিনি নিজেকে উপস্থাপন করতে পারেননি। এর পুরো কৃতিত্ব তাই মনির হোসেনেরই বলা চলে।

এ প্রসঙ্গে শাহনূর বলেন, আমাকে সুন্দরভাবে উপস্থাপনের পুরো কৃতিত্ব আসলে মনিরের। মনিরের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। এত চমৎকারভাবে তিনি আমাকে নিখুঁতভাবে উপস্থাপন করেছেন যে, ছবিগুলো যারাই দেখছেন তারাই মেকআপের প্রশংসা করছেন। অবশ্যই যিনি ছবি তুলেছেন তিনিও চমৎকার ছবি তুলেন। পুরো মনির বিউটি লাউঞ্জের জন্য আমার শুভকামনা।

উল্লেখ্য, শাহনূর অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমাটি আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে। এ ছাড়া শিগগিরই মুক্তি পাবে শাহনূর অভিনীত রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি।

Advertisement

চিত্রনায়িকা শাহনূর

Advertisement

আরও পড়ুন

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম