Logo
Logo
×

Advertisement

ঢালিউড

জয়ের সঙ্গে পরীমনির খুনসুটি 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৩:১২ পিএম

জয়ের সঙ্গে পরীমনির খুনসুটি 

Advertisement

পরীমনি সব সময় আলোচনায় থাকেন। সম্প্রতি এক ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা। টেবিলে নায়ক জয় চৌধুরী ও  নায়িকা পরীমনি। জমজমাট খাওয়া-দাওয়ার আসর বসেছে। এর মাঝেই খুনসুটি। আবার জয়ের সঙ্গে পরীকে নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়ানোয় নেটিজেনদের সমালোচনার মুখে অভিনেতা-অভিত্রেনী। 

আনন্দবাজার সূত্র জানায়, টেবিলে নায়ক জয় চৌধুরী ও পরীমনি। জমজমাট খাওয়া-দাওয়ার আসর। নায়িকা নিজের পাত থেকে মাংস তুলে তাকে খাওয়াচ্ছেন— এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সম্ভবত নায়কের বাড়িতে নায়িকার ‘দাওয়াত’। টেবিল উপচে পড়েছে নানা রকম খাবার। নানা স্বাদের মাংসের পদ রান্না হয়েছে। এ ছাড়া মাছসহ অন্য পদও রয়েছে। নায়ক-নায়িকা খেতে বসেছেন।

পরিবেশনে ব্যস্ত নায়কের পরিবারের লোকজন। খাওয়া-দাওয়ার সঙ্গে পুরোদমে চলছে খুনসুটিও। এমন পরিবেশে পরীমনি বলে ওঠেন— ‘আপা (দিদি) পোজ় দিয়েন না মাংস দ্যান।’ জয় ‘পোজ়’ শব্দটিকে ‘গোস্ত’ শুনে হেসে ফেলেছেন। তার রসিকতা— মাংস খেয়ে নাকি ডায়েট করছেন নায়িকা! তখনই নায়কের ভুল শুধরে পরিবারের আরেক সদস্য বললেন— ‘ভালো, একজন কালা, আরেকজন কানা।’

এ নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে গুনগুন-ফিসফাস। তবে কি জয়-পরীমনি নতুন সম্পর্কে জড়াচ্ছেন?

এর আগেও এমন কথা উঠেছিল— পরীর সাবেক স্বামী শরিফুল রাজকে ঘিরে। রাজকে নাকি বাড়িতে ডেকে মাংস রেঁধে খাইয়েছিলেন পরী। সেই সমালোচনার জবাব নায়িকা বলেছিলেন, তার বাড়ির দরজা সবার জন্য খোলা নয়।

Advertisement

জয় পরীমনি

Advertisement

আরও পড়ুন

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম