Logo
Logo
×

Advertisement

ইউরোপ

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার

রাশিয়া ও এস্তোনিয়ার সীমান্ত। ছবি: রয়টার্স

Advertisement

রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১৫০টি বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে এস্তোনিয়া। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে বাল্টিক অঞ্চলের দেশটি। একই সঙ্গে রাশিয়ার কাছাকাছি এলাকায় যুদ্ধের জন্য প্রস্তুত একটি ব্রিগেড মোতায়েনেরও পরিকল্পনা করছে তাল্লিন।

গত বুধবার (২৮ অক্টোবর) এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্টিন হেরেম জানান, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইদা-ভিরুমা এলাকায় এসব বাংকার নির্মাণ করা হবে।

এস্তোনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০০টি বাংকার নির্মিত হবে রাষ্ট্রীয় মালিকানাধীন জমিতে। বাকি ৫০টি নির্মাণের পরিকল্পনা রয়েছে ব্যক্তিমালিকানাধীন ও পৌরসভার জমিতে।

তবে বাংকারগুলোর কাঠামো কেমন হবে কিংবা কী উদ্দেশ্যে সেগুলো ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি প্রতিরক্ষামন্ত্রী।

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এস্তোনিয়া ও তার প্রতিবেশী বাল্টিক দেশগুলো সামরিক প্রস্তুতি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে।


ন্যাটো কর্মকর্তারা রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ, আকাশসীমা লঙ্ঘন, নাশকতা এবং অন্যান্য হাইব্রিড হুমকির বিষয়ে সতর্ক করেছেন। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ইউরোপের বিভিন্ন দেশও নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ন্যাটো তাদের পূর্বাঞ্চলীয় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতিও জোরদার করেছে সামরিক জোটটি।

চলতি মাসের শুরুতে এস্তোনিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত একটি ব্রিগেডকে স্থায়ীভাবে রাশিয়া সীমান্তের কাছাকাছি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, দেশটির প্রথম ব্রিগেডকে সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরত্বে সম্প্রসারিত একটি নতুন সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হবে।

সম্ভাব্য রুশ হামলার জবাব দেওয়ার সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এস্তোনিয়ার সামরিক বাহিনী।

বাংকার নির্মাণ ও সেনা ব্রিগেড স্থানান্তরের পরিকল্পনা বাল্টিক অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে এস্তোনিয়ার বৃহত্তর উদ্যোগের অংশ। আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক প্রস্তুতিকে অগ্রাধিকার দিয়ে দেশগুলো এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুক্তির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার ডিজেল

চুক্তির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার ডিজেল

ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক

ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেনের রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৪

ইউক্রেনের রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৪

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

আরও পড়ুন

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার

চুক্তির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার ডিজেল

চুক্তির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার ডিজেল

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম