Logo
Logo
×

Advertisement

ইউরোপ

ইউক্রেনের পাশে শক্ত অবস্থান ইউরোপের

ট্রাম্প-পুতিন বৈঠকে জেলেনস্কিকে রাখার সম্ভাবনা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউক্রেনের পাশে শক্ত অবস্থান ইউরোপের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পাশে শক্ত অবস্থান নিয়েছে ইউরোপ। এমনকি ইউরোপীয় নেতারা রাশিয়ার ওপর অধিকতর ‘চাপ’ বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন। শনিবার গভীর রাতে ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশন যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তবে ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য কিয়েভের প্রতি অব্যাহত সমর্থনও জানিয়েছেন। বিবিসি।

বিবৃতিগুলো এমন সময় এসেছে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, শান্তি রক্ষায় রাশিয়ার কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না কিয়েভ।

ইউরোপীয় নেতারা তাদের যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে যুদ্ধের সফল অবসানের একমাত্র উপায় হল সক্রিয় কূটনীতি, ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার উপর চাপ প্রয়োগ করা।

তারা আরও বলেন, ‘ইউক্রেনে শান্তির পথ ইউক্রেন ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না।’ নেতারা বলেছেন যে তারা কূটনৈতিকভাবে সাহায্য করতে প্রস্তুত এবং ইউক্রেনের জন্য তাদের ‘উল্লেখযোগ্য সামরিক ও আর্থিক সহায়তা’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।’

তারা আরও বলেছেন, ‘আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের অটল প্রতিশ্রুতির উপর জোর দিয়েছি। আমরা ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’

পুতিন-ট্রাম্প শীর্ষ সম্মেলনের আগে কিয়েভের মিত্রদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা-যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ দেশ ও যুক্তরাজ্য-শনিবার ব্রিটেনে একত্রিত হয়েছেন।

জেলেনস্কি, স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাথে ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা বলেছেন, ‘ইউক্রেনীয়দের ছাড়া ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না’ এবং ইউরোপকেও এই আলোচনায় জড়িত থাকতে হবে।

শনিবার সন্ধ্যায় তার ভাষণে জেলেনস্কি জোর দিয়ে বলেন, ‘এই যুদ্ধের একটি সৎ সমাপ্তি হওয়া উচিত এবং যারা এই যুদ্ধ শুরু করেছিল, সেই রাশিয়ার ওপরেই এটি শেষ করা নির্ভর করছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহের শেষদিকে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। গত শুক্রবার দেওয়া তার এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও এই বৈঠকে যুক্ত করার সম্ভবনা রয়েছে। তবে জেলেনস্কির উপস্থিতির বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এ বিষয়ে অবগত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, তাকে অন্তর্ভুক্ত করা হলেও তা সম্ভবত ট্রাম্প-পুতিন বৈঠকের পর হবে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, ট্রাম্প দুই নেতাকে নিয়ে ত্রিপক্ষীয় সম্মেলনের জন্য আগ্রহী হলেও হোয়াইট হাউজ বর্তমানে প্রেসিডেন্ট পুতিনের অনুরোধে দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করছে।

রোববার জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, তিনি এই যৌথ অবস্থানকে সমর্থন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তবে এই বিবৃতিতে যে শান্তি পরিকল্পনার কথা বলা হয়েছে, তা পুতিনের প্রস্তাবের সঙ্গে মেলে না। পুতিনের পরিকল্পনায় ইউক্রেনের কাছ থেকে বড় ধরনের ভূখণ্ড ছাড়ের দাবি রয়েছে বলে পশ্চিমা কর্মকর্তারা জানান।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেন তার ভাগ্য নির্ধারণে স্বাধীন। অর্থবহ আলোচনা কেবল যুদ্ধবিরতি বা সংঘর্ষ হ্রাসের প্রেক্ষাপটেই সম্ভব। আমরা নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আন্তর্জাতিক সীমান্ত বলপ্রয়োগে পরিবর্তন করা যাবে না। বর্তমান যুদ্ধরেখাই আলোচনার সূচনাবিন্দু হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো সমঝোতায় বিশ্বস্ত ও কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে, যা ইউক্রেনকে তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা কার্যকরভাবে রক্ষা করতে সক্ষম করে।

পশ্চিমা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইউরোপীয়দের ধারণা, পুতিন এমন একটি প্রস্তাব দিয়েছেন, যাতে ইউক্রেনকে পুরো পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল ছাড়তে হবে। তবে খেরসন ও জাপোরিঝঝিয়ার ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার অবস্থান এখনো স্পষ্ট নয়।

১৫ আগস্ট ট্রাম্প-পুতিন বৈঠকটি হবে ২০২১ সালের জুনের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক। এর আগে জেনেভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও পুতিনের মধ্যে বৈঠক হয়েছিল।

Advertisement

ইউক্রেন ইউক্রেন যুদ্ধ ইইউ

Advertisement

আরও পড়ুন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০

উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল ফ্রান্সের টাউন হল, এবার বিক্ষোভের আগুনে ধ্বংস

দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল ফ্রান্সের টাউন হল, এবার বিক্ষোভের আগুনে ধ্বংস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম