Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

২১ বছর বয়সি তুর্কি যুবক মোহাম্মদ ও তার ৮০ বছর বয়সি স্ত্রী। ছবি: সংগৃহীত

Advertisement

৮০ বছর বয়সি এক ইতালীয় নারীকে বিয়ে করেছেন ২১ বছর বয়সি এক তুর্কি যুবক। তাদের বয়সের ব্যবধান ৫৯ বছর। অসম বয়সের এ বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা।

প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ নামের ওই যুবক জানিয়েছে, তাদের সম্পর্কের ভিত্তি সত্যিকারের ভালোবাসা। স্ত্রীকে তুরস্কে নিয়ে গিয়ে সেখানকার ঐতিহ্য অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা উদ্‌যাপন করারও ইচ্ছা রয়েছে তার।

তবে এ বিয়ের পেছনে ইতালির নাগরিকত্ব পাওয়ার সম্ভাব্য সুবিধা রয়েছে কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাদের সম্পর্কের ভিত্তি কেবল ভালোবাসা, নাকি অভিবাসনসংক্রান্ত সুবিধাও এতে ভূমিকা রাখছে।

তবে দম্পতির ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা এ বিয়ের মাধ্যমে ইতালির নাগরিকত্ব পাওয়ার বিষয়ে যেসব দাবি ছড়িয়েছে, সেগুলোর সত্যতা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

বয়সের বড় ব্যবধানের কারণে বিয়েটি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য নিয়েও চলছে নানা জল্পনা।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

বিয়ে নিয়ে ১২ সত্যি কথা, যা কেউ আগে বলে না

বিয়ে নিয়ে ১২ সত্যি কথা, যা কেউ আগে বলে না

বিয়ের পর কেন বাড়ে ওজন, জানুন ৭ কারণ

বিয়ের পর কেন বাড়ে ওজন, জানুন ৭ কারণ

সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান

সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

আত্মীয়দের মধ্যে বিয়ে কি জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ায়? যা বলছে গবেষণা

আত্মীয়দের মধ্যে বিয়ে কি জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ায়? যা বলছে গবেষণা

আরও পড়ুন

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০

উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম