Logo
Logo
×

Advertisement

একদিন প্রতিদিন

২৯ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

২৯ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

ফাইল ছবি

Advertisement

সময়ের স্রোত তার নিজস্ব নিয়মেই বয়ে চলে। সেই স্রোতের ধারায় নানা ঘটনা–দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে সমৃদ্ধ হয় মানবসভ্যতা, গড়ে ওঠে ইতিহাস। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে এমন অনেক ঘটনা ও ব্যক্তিত্ব, যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। 

আজ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার। চলুন ইতিহাসের পাতায় চোখ রেখে জেনে নিই—এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনাবলি:

১৩৯৯ - দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।

১৪৪৮ - প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫২১ - তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।

১৭৬০ - রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।

১৮২৯ - পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।

১৮৯২ - নৈশ ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়।

১৯০৬ - মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।

১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।

১৯৩৯ - পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৮৮ - মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।

১৯৯২ - চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।

১৯৯২ - আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম:

১৫৪৭ - মিগেল দি সের্ভান্তিস, স্পেনীয় ঔপন্যাসিক।

১৫৪৭ - মিগুয়েল ডি কারভেনটেস, স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।

১৭২৫ - রবার্ট ক্লাইভ, ভারতে প্রথম ইংরেজ শাসক, ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন। 

১৮৪১ - দুর্গাচরণ রক্ষিত, ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান ‘লেজিয়ঁ দনার’- এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি।

১৯০১ - এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।

১৯০৯ - বলিউড চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী। কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।

১৯১৪ - মনি গুহ, বেঙ্গল প্রেসিডেন্সি তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা।

১৯৩১ - আনিতা একবার্গ, সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।

১৯৩২ - মেহমুদ আলী, মেহমুদ নামে পরিচিত, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক।

১৯৩৬ - সিলভিও বেরলুসকোনি, ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।

১৯৪৩ - লেস ওয়ালেসা, নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।

১৯৯১ - মমিনুল ‘সোহরাব’ হক, বাংলাদেশি ক্রিকেটার।

১৯৯৪- আরিফুল ইসলাম হিমু, কেন্দ্রীয় ছাত্রলীগের সমন্বয়ক সদস্য।

মৃত্যু:

১৯০০ - গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরাজী দৈনিক ‘বিহার হেরল্ড’- এর প্রতিষ্ঠাতা।

১৯০২ - এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক।

১৯৪২ - মাতঙ্গিনী হাজরা, ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ।

১৯৭৩ - ডব্লিউ এইচ অডেন, অ্যাংলো-আমেরিকান কবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৮ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২৮ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২২ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

২২ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৮ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৮ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৭ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৭ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৬ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৬ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

আরও পড়ুন

২৯ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২৯ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২৮ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২৮ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২২ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

২২ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম